চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করছে ফেসবুক

শাহাদাত হোসেন শাহাদাত হোসেন
৬:১২ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুক

ফেসবুক, টুইটার প্রভৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করছে বলে জানিয়েছেন শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। শুক্রবার ডিজিটাল ওয়ার্ল্ডের তৃতীয় দিনে ‘চিলড্রেনস ডিজিটাল ওয়ার্ল্ডে’ তিনি একথা বলেন।

জাফর ইকবাল বলেন: প্রযুক্তি আমাদের জন্য প্রয়োজনীয়। প্রযুক্তি ব্যবহার করতে হবে। কিন্তু কোনোভাবেই যেন প্রযুক্তি আমাদের ব্যবহার করতে না পারে। সামজিক যোগাযোগ মাধ্যমগুলো শিক্ষার্থীদের আটকে রাখছে। এগুলোর ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে হবে।

প্রোগ্রামিং একটি মজার বিষয় জানিয়ে তিনি বলেন: প্রোগ্রামার হতে চাইলে অল্প কয়েকটি ধাপ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

শিশুদের বই পড়ার উপর জোর দিয়ে এই শিক্ষাবিদ বলেন: বাবা-মাকে খুশি রেখেই বই পড়া চালিয়ে যেতে হবে। প্রয়োজনে লুকিয়ে বই পড়তে হবে। বাবা মা বই পড়তে না দিলে রাতে টর্চ লাইট জালিয়ে বই পড়তে হবে। এর পাশাপাশি সম্ভব হলে প্রোগ্রামিং চর্চা চালাতে হবে। এছাড়া একটু ভালো করে পড়লে পরীক্ষায় ভালো করা সম্ভব।

ফেসবুক

শিশুদের প্রোগ্রামিং শেখার উপর গুরুত্ব আরোপ করে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন: আমাদের দেশে এক লাখ ৭০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করার মাধ্যমে বিশ্বজয় করা সম্ভব।

সেমিনারে নিজের কোডিং শেখার গল্প তুলে ধরে দুই স্কুল শিক্ষার্থী। নাশিতা রহমান নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী জানায়: আমি একদিন আম্মুকে বললাম আমার একটি গেম দরকার যেখানে আমার প্রিয় সিন্ড্রেলা থাকবে। কয়েকদিন পর আম্মু আমাকে গেমটি দিল। আমি অবাক হয়ে গেমটি সম্পর্কে জানতে চাইলে আম্মু জানায় তিনি নিজেই গেমটি কোডিং করে তৈরি করেছেন। এরপর আমার আগ্রহ থেকেই প্রোগ্রামিংয়ে আমার হাতেখড়ি শুরু হয়।

আরেক ক্ষুদে প্রোগ্রামার আনুভা চৌধুরী বলে: আমি একটি স্কুলে গিয়ে অনেক শিশুকে প্রোগ্রামিং করতে দেখেছি। স্ক্র্যাচ নামের একটি সফটওয়্যার ব্যবহার করে তারা প্রোগ্রামিং করে। প্রোগ্রামিং আরও ভালোভাবে শেখার কথা জানায় এ ক্ষুদে প্রোগ্রামার।

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিজিটাল হচ্ছে দেশের সকল পৌরসভা: পলক

পরবর্তী

মানবতাবাদী উদার রাজনীতিবিদ ছিলেন মাহবুবুল হক শাকিল

পরবর্তী
বাংলাদেশের একজন মানবতাবাদী ও উদার রাজনীতিবিদ মাহবুবুল হক শাকিলের স্মরণসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবাদী উদার রাজনীতিবিদ ছিলেন মাহবুবুল হক শাকিল

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ও খেলোয়াড়ের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার কোচ হিসেবে হাথুরুসিংহের নাম ঘোষণা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT