চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল হচ্ছে দেশের সকল পৌরসভা: পলক

শাহাদাত হোসেন শাহাদাত হোসেন
৬:০৭ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ডিজিটাল পৌরসভা

২০২১ সালের মধ্যে দারিদ্র্য বিমোচনে তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার। ডিজিটাল ওয়ার্ল্ডের তৃতীয় দিনে ‘ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্ণমেন্ট মাস্টার প্ল্যান প্রণয়ন’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন: জাতিসংঘের ই-গভরনেন্স সার্ভেতে প্রথম অবস্থানে আছে যুক্তরাজ্য এবং তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ কোরিয়া। তালিকায় ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৪তম। বাংলাদেশ এখানে খুব একটা ভালো অবস্থানে না থাকলেও আমরা উন্নতি করছি।

ই-গভর্নমেন্টের মাস্টারপ্ল্যান তৈরিতে দক্ষিণ কোরিয়া সহযোগিতা করছে জানিয়ে পলক বলেন: সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নে এমন একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন জরুরি ছিল। মাস্টারপ্ল্যান তৈরিতে সহযোগিতা করায় তিনি দক্ষিণ কোরিয়া সরকার এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সিকে ধন্যবাদ জানান।

Banglabid

ডিজিটাল পৌরসভা

পলক আরও বলেন: সরকারের ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ, ৬৮টি অধিদপ্তর এবং সরকারি সংস্থাকে বাংলাদেশ ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার ফ্রেমওয়ার্কের আওতায় আনার জন্য আইসিটি রোডম্যাপ প্রণয়নেও ই-গভর্নমেন্ট মাস্টারপ্ল্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকার ডিজিটাল মিউনিসিপ্যালিটি সার্ভিস সিস্টেম নামে একটি প্রকল্প হাতে নিয়েছে জানিয়ে পলক বলেন: এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ১০টি পৌরসভাকে সম্পূর্ণ অটোমেশনের মধ্যে নিয়ে আসা হবে। হোল্ডিং ট্যাক্স, পানির বিল, কাউন্সিলরের প্রশংসাপত্র, ট্রেড লাইসেন্স প্রভৃতি সেবা অনলাইনেই পাওয়া যাবে এ সুবিধা চালু হলে। পরবর্তীতে সকল পৌরসভা ডিজিটালাইজেশনের আওতায় আসবে বলেও জানান প্রতিমন্ত্রী। 

Reneta

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত অন সিওং ডু। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুনাইদ আহমেদ পলকডিজিটাল ওয়ার্ল্ডডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নববর্ষের দিনকে ‘নরক’ বানানোর হুমকি দিয়েছে আইএস

পরবর্তী

শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করছে ফেসবুক

পরবর্তী
ফেসবুক

শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করছে ফেসবুক

বাংলাদেশের একজন মানবতাবাদী ও উদার রাজনীতিবিদ মাহবুবুল হক শাকিলের স্মরণসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবাদী উদার রাজনীতিবিদ ছিলেন মাহবুবুল হক শাকিল

সর্বশেষ

হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার জামাতা ফাহাম আবদুস সালাম (সংগৃহীত)।

মির্জা ফখরুল একজন দায়িত্বশীল বড় ছেলে: ফাহাম আবদুস সালাম

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৫ বিলিয়ন ছুঁইছুঁই

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও হাসপাতালে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT