চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শামসুজ্জামান খানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলা একাডেমির সভাপতি ও সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি মরহুম শামসুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলা ভাষা ও সাহিত্যাঙ্গনে শামসুজ্জামান খানের অবদান বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই লোক সংস্কৃতি ও পল্লীসাহিত্য গবেষক বুধবার দুপুর  ২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শামসুজ্জামান খানের মৃত্যুর সংবাদটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা পিয়াস মজিদ।

Reneta

তিনি জানান, দীর্ঘদিন ধরে করোনাক্রান্ত হয়ে শামসুজ্জামান খান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরিস্থিতির অবনতি হলে সম্প্রতি তাকে ভর্তি করা হয় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। তার শারীরিক পরিস্থিতির আরো অবনতি হওয়ায় গত রোববার (১১ এপ্রিল) সর্বশেষ তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

অধ্যাপক শামসুজ্জামানের জন্ম মানিকগঞ্জ জেলায় ১৯৪০ সালে। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বাধীনতা পদক এবং একুশে পদক পেয়েছেন। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলা একাডেমিশামসুজ্জামান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬

‘কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই…’

মে ২৩, ২০২৬

নতুন কোচের সঙ্গে চুক্তি হয়নি, সান মারিনো ম্যাচে তার ‘পরীক্ষা’

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT