চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ‘বীর’ ছবিতে থাকছেন না জয়া আহসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

ঢাকাই শীর্ষনায়ক শাকিব খানের নতুন ছবি ‘বীর’। গুণী নির্মাতা কাজী হায়াত এ ছবির পরিচালক। ‘বীর’-এর মাধ্যমে প্রথমবার কাজী হায়াতের নির্দেশনায় কাজ করতে যাচ্ছেন শাকিব খান। তবে ছবিতে শাকিবের নায়িকা হিসেবে জয়া আহসানের নাম শোনা যাচ্ছিল।

বিভিন্ন গণমাধ্যমে শাকিব-জয়া’র জুটি বাঁধার খবর ফলাও করে প্রকাশ হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল, শাকিবের ‘বীর’ ছবিতে থাকছেন না জয়া আহসান।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে এমনটাই জানিয়েছিলেন শাকিব খান।

Banglabid

শাকিব খান বলেন, বীর ছবিতে জয়া থাকছে না এটা পুরোপুরি নিশ্চিত। তাকে ছবির জন্য বলা হয়েছিল। কিন্তু যে সময় শুটিং হবে, তখন তার শিডিউল নেই। সেজন্য অন্য নায়িকা খুঁজছি। বীর ছবির নায়িকা একজন। যাকে নেওয়া হবে তার শুধু গ্ল্যামারস থাকলেই হবে না, ভালো অভিনয় জানতে হবে।

‘বীর’ প্রযোজনা করছে শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস (শাকিব খান ফিল্মস)। কো-পার্টনার হিসেবে থাকছেন মো: ইকবাল। এ ছবির মাধ্যমে আবার দীর্ঘদিন পর আবার পরিচালনায় ফিরছেন কাজী হায়াৎ। ‘বীর’ আগামী অন্যতম আলোচিত হবে মনে করেন শাকিব খান।

ঢাকাই ছবির এই ‘সুপার হিরো’ বলেন, যেহেতু ‘বীর’ শাকিব খানের প্রডাকশনের সিনেমা, তাই অ্যারেঞ্জমেন্ট ও উন্নত প্রযুক্তি ব্যবহারে কোনো কমতি থাকবে না। আগামী জানুয়ারিতেই বীরের শুটিং শুরু হবে। এসকে ফিল্মসের ব্যানারে আগামী পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ)-তে মুক্তি টার্গেট করে ‘বীর’ নির্মিত হবে।

Reneta

বর্তমানে শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেন শাহ’ ছবির শুটিং করছেন শাকিব খান। শাহীন সুমন পরিচালিত আরেক ছবি ‘একটু প্রেম দরকার’-এর শুটিং অল্প কিছু বাকি আছে বলে জানান শাকিব খান। তিনি বলেন, কিছুদিন আগে কলকাতার দুই ছবি ছেড়ে দিয়েছি। নইলে এতোদিন ব্যস্ত থাকতে হতো ওখানে। এখন দেশের ছবিগুলোর কাজ শেষ করছি।

‘হিরো দ্য সুপারস্টার’ খ্যাত এই নায়ক বলেন, শিগগির কলকাতায় যাবো। নতুন কয়েকটা প্রজেক্ট নিয়ে আলাপ হয়েছে। সেগুলো ফাইনাল করবো। দর্শকরা আগামী বছর আরও ভালো ভালো ছবি পাবেন। সেজন্য আরেকটু অপেক্ষা করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসকে ফিল্মসজয়া আহসানবীর সিনেমালিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্নাব্যু’র আমন্ত্রণে যাচ্ছেন মেসি, রোনালদোকে নিয়ে ধোঁয়াশা

পরবর্তী

গুগল-ডুডলে বিশ্ব জানবে তারেক মাসুদকে

পরবর্তী
তারেক মাসুদ

গুগল-ডুডলে বিশ্ব জানবে তারেক মাসুদকে

দুর্নীতি-পানামা পেপারস-অভিযুক্ত-অভিযোগ গঠন-অনুসন্ধানী সাংবাদিকতা-ওয়াচডগ

পানামা পেপারস: যুক্তরাষ্ট্রে অভিযুক্ত ৪

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বার্তা

আগস্ট ২২, ২০২৬

সাফের আগে আরও ‘প্রস্তুতি ম্যাচের’ পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT