চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগল-ডুডলে বিশ্ব জানবে তারেক মাসুদকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A
তারেক মাসুদ

৬ ডিসেম্বর নির্মাতা তারেক মাসুদের জন্মদিন, বেঁচে থাকলে তার বয়স হতো ৬২। হয়তো এর মাঝে অনেকগুলো কাজও করে ফেলতেন, যেগুলো পুরো বিশ্বের মানুষের কাছে প্রশংসা পেত। কিন্তু, তা হয়নি। তবে আগামীকাল পুরো বিশ্বের মানুষ জানতে পারবে তারেক মাসুদ সম্পর্কে। কারণ টেক জায়ান্ট গুগল তাদের ডুডলের মাধ্যমে তারেক মাসুদকে স্মরণ করবে এবং সেটা দেখা যাবে বিশ্বব্যাপী।

এর আগে শামসুর রহমান, হুমায়ূন আহমেদসহ অনেককে গুগল ডুডলে বাংলাদেশের অডিয়েন্সে দেখালেও কোনো বাংলাদেশিকে এবারই প্রথম গুগল ডুডলে বিশ্বব্যাপী দেখানো হবে। তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ তার প্রয়াত স্বামীর প্রতি এই সম্মাননার জন্য গুগল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

ক্যাথরিন মাসুদ বলেন, ‘গুগল তারেক মাসুদকে শ্রদ্ধা জানাচ্ছে, এটা আমার জন্য আনন্দের। তারেক ছিলেন বাংলাদেশের অগ্রগামী নির্মাতাদের একজন এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। তিনি বাংলাদেশের জন্য ছবি তৈরি করলেও তার ছবিগুলো পুরো পৃথিবীর কথা বলে।’

এছাড়া এ মাসে প্রকাশিত হবে তারেক মাসুদকে নিয়ে লেখা ‘চলচ্চিত্রকথা’। বইটিতে থাকবে তারেক মাসুদের নির্বাচিত বক্তৃতা ও বিভিন্ন সময়ে দেয়া সাক্ষাৎকার। যৌথভাবে বইটি প্রকাশ করছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও কথা প্রকাশ। বইটি সম্পাদনা করেছেন ক্যাথেরিন মাসুদ, প্রসূন রহমান, বেলায়েত মামুন এবং আফতাব হোসেন।

মুক্তির গান, মুক্তির কথা, আদম সুরত, মাটির ময়না, অন্তর্যাত্রা ও রানওয়ে-এর মতো ছবি নির্মাণের মাধ্যমে তারেক মাসুদ বাংলা চলচ্চিত্রে নতুন ধারার সূচনা করেছেন। প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে অস্কারে স্থান পেয়েছিল ‘মাটির ময়না’। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারেক মাসুদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগল ডুডলতারেক মাসুদলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাকিবের ‘বীর’ ছবিতে থাকছেন না জয়া আহসান

পরবর্তী

পানামা পেপারস: যুক্তরাষ্ট্রে অভিযুক্ত ৪

পরবর্তী
দুর্নীতি-পানামা পেপারস-অভিযুক্ত-অভিযোগ গঠন-অনুসন্ধানী সাংবাদিকতা-ওয়াচডগ

পানামা পেপারস: যুক্তরাষ্ট্রে অভিযুক্ত ৪

ভারতের বিপক্ষে অজি দলে ৬ বছরের ক্রিকেটার!

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT