চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে শাওমি

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৫:০৯ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মি মিক্স ২ মডেলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনছে চীনের অ্যাপলখ্যাত শাওমি। অত্যাধুনিক ফিচার এবং বেজেললেস ডিজাইনের এই স্মার্টফোনটি সমসাময়িক অন্যান্য ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ধারণা করা হচ্ছে।

জায়ান্ট স্ক্রিনের স্মার্টফোনটির উপরে এবং দুই পাশে কোনো বেজেল নেই বললেই চলে। তবে নিচের দিকে কিছুটা বেজেল রাখা হয়েছে। সাধারণত স্মার্টফোনের উপরের দিকে ফ্রন্ট ক্যামেরা থাকলে ব্যতিক্রমও যে হতে পারে, তাই দেখিয়েছে শাওমি। মি ম্যাক্স ২ স্মার্টফোনে ফ্রন্ট ক্যামেরা রাখা হয়েছে ডিসপ্লের নিচে।

মি মিক্স ২

Banglabid

মি ম্যাক্স ২-এ থাকছে ৫.৯৯ ইঞ্চি ডিসপ্লে, ১৮:৯ স্ক্রিন, ডিসপ্লের উপরের দিকে থাকছে হিডেন স্পিকার। মি ম্যাক্সে ৬.৪৪ ইঞ্চি ডিসপ্লে থাকায় ফোনটি আকারেও ছিল বড়। তবে এবার ডিসপ্লের আকার কমিয়ে ফোনের আকারও কমানো হয়েছে।

ফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট যা বর্তমান সময়ের উচ্চমূল্যের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে চোখে পড়ে। আরও আছে ৬ গিগাবাইট র‍্যাম, ৬৪/১২৮/২৫৬ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি। তবে আপনার যদি ৬ গিগাবাইট র‍্যাম যথেষ্ট মনে না হয়, তাহলে আপনার জন্য আছে মি ম্যাক্স ২ স্পেশাল এডিশন যাতে রয়েছে ৮ গিগাবাইট র‍্যাম।

মি মিক্স ২

Reneta

বর্তমানে একই ফিচারের অন্যান্য ফ্ল্যাগশিপ স্মার্টফোনে দুটি রিয়ার ক্যামেরার ব্যবহার চোখে পড়লেও এই ফোনটিতে ১২ মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরাই ব্যবহার করা হয়েছে। রিয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে সনি আইএমএক্স৩৮৬ সেন্সর। এর সাহায্যে ৪কে রেজ্যুলেশনে ভিডিও ধারণ করা যাবে। তবে স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরায় মাত্র ৫ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে।

স্মার্টফোনটির ৬৪ গিগাবাইট ভ্যারিয়েশনের মূল্য ধরা হয়েছে ৩২৯৯ ইউয়ান (৪১,৫০০ টাকা)। অন্যদিকে ১২৮ জিবি ভ্যারিয়েন্ট ৩৫৯৯ ইউয়ান (৪৫,০০০ টাকা) এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট ৩৯৯৯ ইউয়ান (প্রায় ৫০,০০০ টাকা) ধরা হয়েছে। তবে স্মার্টফোনটির ৮ জিবি র‍্যামের স্পেশাল এডিশনের মূল্য পড়বে ৪৬৯৯ ইউয়ান। আগামী ১৫ তারিখ থেকেই চীনের বাজারে স্মার্টফোনটি পাওয়া যাবে। তবে বিশেষ সংস্করণ বাজারে আসবে নভেম্বরে।

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতীয় দলে আরসিবি ‘কোটা’

পরবর্তী

বর্তমান সরকার পাকিস্তানি আদর্শের অনুসারী: রিজভী

পরবর্তী
বর্তমান সরকার পাকিস্তানিদের আদর্শ অনুসারী: রিজভী

বর্তমান সরকার পাকিস্তানি আদর্শের অনুসারী: রিজভী

রোহিঙ্গা সংকট।

‘১৯৭১ সালে বার্মা আমাদের মিত্রদেশ ছিলো না’

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT