চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরণার্থীর দুঃখগাথায় শ্রেষ্ঠত্বের পুরস্কার

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৬:৫৬ পূর্বাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ইউরোপে শরণার্থীদের সংগ্রাম এবং নিজ দেশ গ্রীসের অর্থনৈতিক অচলাবস্থার জীবন্ত মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ানের বর্ষসেরা ফটোগ্রাফার বা ‘ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ইয়ানিস বেহরাকিস।

মানবতার মর্মস্পর্শী বর্ণনায় তার ছবিগুলো যেনো কথা বলে। ক্যামেরার লেন্সে সিরিয়-লেবানিজ অভিবাসীদের দুঃখগাথা আর গ্রীসের মন্দার স্থিরচিত্র যেনো প্রামাণ্য দলিল। প্রকৃতি আর প্রতীকী আশ্রয়ে সংগ্রামী মানুষের কথা ইয়ানিস তুলে ধরেছেন চমৎকার ভাবে।

বর্ণনাধর্মী ছবিগুলো যেনো একেকটি গল্প বলে যায়।

সূর্যাস্তের অপরূপ দৃশ্য ম্লান করে দেয় ছোট ডিঙিতে চেপে বসা অসহায় মানুষগুলোর অনিশ্চিত ভবিষ্যৎ।

একদিকে বিলাসীতা আরেক দিকে বিপন্নতা। এক পৃথিবীর এতো বৈষম্য চোখে আঙুল দিয়ে দেখায় এই ছবি।

ছবিটি বেহরাকিসের অন্যতম সেরা ছবি। গুণী এই চিত্রগ্রাহক শুরুতে ভেবেছিলেন শরণার্থীদের কেউ হয়তো পানিতে পড়ে গেছে। তাকে অবাক করে দিয়ে ভুস করে পানির ওপরে লাফিয়ে ওঠে ডলফিনটি। ইউরোপের শাসকরা শরণার্থীদের নিয়ে শঙ্কিত হলেও স্বাগত জানাতেই যেনো এসেছিলো ডলফিনটি।

সাগর পাড়ি দিয়ে ইউরোপে এসেও স্বস্তি নেই ওদের। জেঁকে বসা শীতে জুবুথুবু জীবনের কষ্ট নীরবে বলে যায় থার্মাল কম্বলের নিচের এই নিষ্পাপ মুখটি। 

এরকম আশ্রয়ের অজস্র মুহুর্ত তুলেছে, দেখেছে, দেখিয়েছে তার ক্যামেরা।

কখনো আবার কিছু না বলেই বলেছে অনেক না বলা কথা।

কেবল মধ্যপ্রাচ্যের যুদ্ধ উপদ্রুত মানুষ নয় ইয়ানিস বেহরাকিসের ক্যামেরা বলে যায় গ্রীসের অর্থনৈতিক সঙ্কটের গল্প।

গ্রীসের হার না মানা সাহসিকতার সাক্ষীও হয়েছে তার ক্যামেরা। সমুন্নত পতাকার এই ছবি ইঙ্গিত দেয় টিকে থাকার।

ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীগার্ডিয়ানশরণার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কৃষিখাতে অগ্রসর হচ্ছে বাংলাদেশ’

পরবর্তী

‘খালেদা জিয়ার আগের রাজনীতি ছিলো ভুল এবং ব্যর্থ’

পরবর্তী

‘খালেদা জিয়ার আগের রাজনীতি ছিলো ভুল এবং ব্যর্থ’

সরিষাবাড়ীতে বিএনপির মেয়র ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT