বাংলাদেশের কৃষিখাত গতিশীলভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে বলে মনে করছেন মার্কিন বিজ্ঞানী ডক্টর সি এস প্রকাশ। কৃষির উন্নয়নে সরকারের ভালো নীতি রয়েছে বলেও মনে করেন তিনি।
তবে নিরাপদ খাদ্য উৎপাদনের দিকেই সবাইকে নজর দেয়ার পরামর্শ দিয়েছেন এই মার্কিন বিজ্ঞানী।
যুক্তরাষ্ট্রের টুসকিজি বিশ্ববিদ্যালয়ের প্লান্ট জেনেটিকস, বায়োটেকনোলজি ও জেনোমিকস বিভাগের অধ্যাপক ডক্টর চান্না এস প্রকাশ মার্কিন দূতাবাসের আমন্ত্রণে এখন বাংলাদেশে।
আমেরিকান সেন্টারে কৃষি নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রাকৃতিক উপায়ে ফসল উৎপাদন করলে ফসলের পুষ্টি গুণ ভালো থাকে। নিরাপদে থাকে মানুষ। বাংলাদেশের জনসংখ্যা ক্রমবর্ধমান। আমরা দেখি ফসলের সেফটি। বাংলাদেশের সক্ষমতা আছে কিসে দেশের ভালো হয়। এদেশের টেকনোলজি উন্নত হচ্ছে।
সিএস প্রকাশ আরো বলেন, পৃথিবীতে কৃষিখাতে বিভিন্ন প্রযুক্তির উদ্ভব হয়েছে। বাংলাদেশের ৬০ ভাগ মানুষ কৃষিতে কাজ করছে যা কৃষি ক্ষেত্রে বড় অবদান রাখছে।
কৃষির উন্নয়নে জলবায়ু পরিবর্তন, বন্যা ও যে কোনো ধরণের দুর্যোগ মোকাবেলায় এক সঙ্গে কাজ করা প্রয়োজন বলেও মনে করেন এ মার্কিন বিজ্ঞানী।






