চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শবে বরাত: ১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে বললেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

এবারের শবে বরাত ২০ নাকি ২১ এপ্রিল হবে; সে বিষয়ে সিদ্ধান্ত পেতে যে আবেদন করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন হাইকোর্ট।

শাবান মাসের চাঁদ গত ৬ এপ্রিল দেখা গেছে এবং সে অনুযায়ী আগামী ২০ এপ্রিল শবে বরাত হবে – এমন দাবি করে হাইকোর্টে সোমবার একটি রিটের অনুমতি চেয়ে আবেদন করেন মজলিসু রুইয়াতুল হিলাল ইন্টারন্যাশনাল নামের একটি সংগঠনের সভাপতি আবুল বাশার মুহম্মদ রুহুল হাসানসহ ১০ জন।

কিন্তু বিচারপতি এফ আর এম নামজুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের অনুমতি না দিয়ে আবেদনকারীকে ১৭ এপ্রিল পর্যন্ত এবিষয়ে অপেক্ষা করতে বলেন।

Banglabid

একই সঙ্গে তাদের দাবি সম্বলিত বক্তব্য লিখিতভাবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে দাখিল করতেও বলা হয়।

এ সময় আদালত বলেন, ‘এটা একটা ধর্মীয় স্পর্শকাতর বিষয়। তাই এটাকে আদালতে টেনে না আনাই ভাল। আপনাদের (আবেদনকারী) বক্তব্য ইসলামিক ফাউন্ডেশনে লিখিতভাবে জমা দিন। যেহেতু আগামী ১৭ এপ্রিল এ বিষয়ে বৈঠকে বসার কথা রয়েছে তাই সেই পর্যন্ত অপেক্ষা করুন।

তারা (ইসলামিক ফাউন্ডেশন) যদি আপনাদের বক্তব্য বিবেচনায় না নেয়, তবে আমাদের কাছে আসবেন। তখন ব্যবস্থা নেওয়া হবে।’

Reneta

আজ আদালতে আবেদনকারীর আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

এর আগে গত ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, ওইদিন (৬ এপ্রিল) দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই নিয়ম অনুযায়ী ১৪ শাবান রাত অর্থাৎ ২১ এপ্রিল রাতে শবে বরাত পালন করা হবে।

কিন্তু এরপর ‘মজলিসু রুইয়াতুল হিলাল’ নামের একটি সংগঠনের নেতারা এক সংবাদ সম্মেলনে দাবি করেন, গত ৬ এপ্রিল শাবানের চাঁদ দেখা গেছে এবং তা প্রশাসনকে জানানো হলেও সে অনুযায়ী সিদ্ধান্ত হয়নি।

এ পরিপ্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটি বিশেষ সভায় বসে। ধর্ম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকে মজলিসু রুইয়াতিল হিলালের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সে বৈঠকের পর এবিষয়ে সিদ্ধান্ত নিতে মাওলানা আব্দুল মালেককে আহ্বায়ক করে উপকমিটি গঠন করা হয়।

এই কমিটি তাদের (আপত্তিকারীদের) সঙ্গে কথা বলে ১৭ এপ্রিলের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী।

এমতাবস্থায় বিষয়টি নিয়ে হাইকোর্টে আসেন মজলিসু রুইয়াতুল হিলাল ইন্টারন্যাশনাল নামের একটি সংগঠনের সভাপতি আবুল বাশার মুহম্মদ রুহুল হাসান সহ ১০ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শবে বরাতহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাস্তায় নয়, অফিসেই চাঁদা নিতে চান এনায়েত উল্যাহ

পরবর্তী

ছবিতে দেখুন বিশ্বের দীর্ঘতম ‘ইনডোর জলপ্রপাত’

পরবর্তী
সিঙ্গাপুরের জিওয়েল চেঙগি বিমানবন্দরে তৈরি হয়েছে বিশ্বের দীর্ঘতম অভ্যন্তরীণ জলপ্রপাত

ছবিতে দেখুন বিশ্বের দীর্ঘতম ‘ইনডোর জলপ্রপাত’

তালাকে দুই পক্ষের উপস্থিতির বাধ্যবাধকতা নিয়ে হাইকোর্টের রুল

সর্বশেষ

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT