চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাস্তায় নয়, অফিসেই চাঁদা নিতে চান এনায়েত উল্যাহ

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৭:৪৭ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সড়কে বিভিন্ন সংগঠনের নামে চাঁদাবাজী বন্ধে নতুন ফর্মুলার কথা বলেছেন বাংলাদেশ পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। তার মতে, রাস্তার পরিবর্তে অফিসে বসে চাঁদা আদায় করা গেলে এ সমস্যা অনেকটাই কমে যাবে।

সোমবার ১৪ দল আয়োজিত ‘নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গঠন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা পবিবহন খাতে নৈরাজ্যের জন্য চাঁদাবাজিকে অন্যতম নিয়ামক হিসেবে চিহ্নিত করেছেন।

এমনকি পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি ও বিরোধীদল জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা পরিবহন সেক্টরে চাঁদাবাজির ব্যাপকতা উল্লেখ করে রংপুর থেকে ঢাকা পর্যন্ত আসতে একটি বাসকে ৫০০০ টাকা চাঁদা দিতে হয় বলে তার প্রতিকার চান।

Banglabid

ঠিক সেই সময় বাংলাদেশ পরিবহন মালিক সমিতির মহাসচিব ও সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্যাহ গোলটেবিল আলোচনায় চাঁদা ব্যবস্থার পরিবর্তন এবং তার প্রতিকার হিসেবে সামনে নিয়ে আসেন নতুন ফর্মুলা। রাস্তায় রাস্তায় চাঁদা আদায়ের পরিবর্তে অফিসে বসেই চাঁদা আদায়ে সমাধান দেখেন তিনি।

চাঁদা প্রথার সমাধানে তিনি বলেন, নিরাপদ সড়ক এবং পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরাতে সরকারের গৃহীত সকল পদক্ষেপের সঙ্গে আমরা আছি। আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। তাহলে বাধাটা কোথায়? পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। রাস্তাঘাটে-টার্মিনালে কোথাও কোন চাঁদা থাকবে না। সামনে চাঁদা যাতে অফিসে নেওয়া হবে, আমরা সেদিকেও যাচ্ছি!

‘‘বিশ্বের উন্নত যে কোনো দেশের তুলনায় পরিবহন সেক্টরে বাংলাদেশ পিছিয়ে নেই। প্রয়াত মেয়র আনিসুল হকের নেতৃত্বে ঢাকার পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরাতে আমরা যে কাজটা শুরু করেছিলাম, সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এর নির্দেশনায় সেটা আমরা আবার শুরু করেছি। আমরা হয়তো আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেখতে পাব ঢাকা শহরের পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তন।’’

Reneta

এসময় সড়কে চাঁদাবাজির জন্য উপস্থিত সাবেক যোগাযোগমন্ত্রী ব্যরিস্টার নাজমুল হুদাকে দায়ি করে বক্তব্য রাখেন দুই পরিবহন নেতা খন্দকার এনায়েত উল্যাহ ও মশিউর রহমান রাঙা।

তাদের অভিযোগ, পরিবহণ সেক্টরে নাজমুল হুদার করে যাওয়া পরিবহন সেক্টরের কোম্পানি ব্যবস্থার জন্যই চাঁদাবাজির সৃষ্টি হয়েছে।

নাজমুল হুদা তার সময়ে করা কোম্পানির মাধ্যমে রুট পারমিট ব্যবস্থা কার্যকর ছিলো বলে দাবি করে বলেন, ‘আমি যখন এ ব্যবস্থা চালু করেছিলাম সর্বমহলে এটা প্রশংসিত হয়েছিল। এতে সড়কের শৃঙ্খলাও ফিরেছিলো। সময় অনেক গড়িয়েছে, অবস্থার পরিবর্তনও হয়েছে। এখন যারা আমার বিরুদ্ধে কথা বলছেন তারা সরকারের সু-নজরে আসার জন্য বলছেন।’ 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের সমন্নয়ক মোহাম্ম্দ নাসিমের সঞ্চালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙা,সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান নাজমুল হুদা, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল ( জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনায়েতুল্লাহসড়কে শৃঙ্খলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাইগারদের বিশ্বকাপ দল চূড়ান্ত, ঘোষণা আজ

পরবর্তী

শবে বরাত: ১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে বললেন হাইকোর্ট

পরবর্তী
করোনা

শবে বরাত: ১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে বললেন হাইকোর্ট

সিঙ্গাপুরের জিওয়েল চেঙগি বিমানবন্দরে তৈরি হয়েছে বিশ্বের দীর্ঘতম অভ্যন্তরীণ জলপ্রপাত

ছবিতে দেখুন বিশ্বের দীর্ঘতম ‘ইনডোর জলপ্রপাত’

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT