চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শততম টেস্টের দলে ফিরছেন ইমরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ওঠায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দলে ফিরছেন ইমরুল কায়েস। কলম্বোয় ১৫ মার্চ শুরু হতে যাওয়া বাংলাদেশের শততম টেস্টে খেলা হতে পারে এ বাঁহাতি ব্যাটসম্যানের। ১১ মার্চ কলম্বোর উদ্দেশ্যে রওনা হবেন তিনি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু শনিবার বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

ইমরুলকে দলে অন্তর্ভুক্ত করতে যাওয়ায় ১৬ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়বেন একজন পেসার। টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পাঁচ পেসার গেছেন। ৭-১১ মার্চ প্রথম টেস্ট শেষে দেশে ফিরে আসবেন কোনো একজন। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হবেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল।

নিউজিল্যান্ড থেকে ঊরুর চোট নিয়ে দেশে ফিরেছিলেন ইমরুল। পুনর্বাসন প্রক্রিয়ায় থেকে কিছুটা উন্নতির পর ভারত সফরে যান। ভারত ‘এ’ দলের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিংও করেন। পরে ফিল্ডিং করতে গিয়ে আবারো ঊরুতে চোট পেলে দেশে ফিরে আসতে হয়।

পরে দ্বিতীয়বার পুনর্বাসন প্রক্রিয়া শেষে বিসিএলের পঞ্চম রাউন্ডে পূর্বাঞ্চলের বিপক্ষে নেমেছিলেন। ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ২১০ বলে ১৩৬ রানের নজরকাড়া এক ইনিংস খেলেন। দক্ষিণাঞ্চলের এই ক্রিকেটার ২৯৪ মিনিট উইকেটে থেকে ১৮টি চার ও ২টি ছক্কায় ইনিংসটি সাজান। সেটিই তার দলে ফেরার দাবি জোরালো করে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবিতে ভর্তি তো দূরের কথা, ফরমই পাইনি: রাষ্ট্রপতি

পরবর্তী

ড. ইউনুসের প্রশংসা করায় অর্থমন্ত্রীর সমালোচনা করলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

ড. ইউনুসের প্রশংসা করায় অর্থমন্ত্রীর সমালোচনা করলেন প্রধানমন্ত্রী

বেঙ্গালুরুতে পুনের ছায়া দেখছে ভারত

সর্বশেষ

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT