চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শচীন-গাঙ্গুলি-দ্রাবিড়দের কাতারে ধোনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শনিবার হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অপরাজিত ফিফটি করে ভারতকে জেতানোর অন্যতম নায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই ম্যাচ তো জিতেছেনই, সঙ্গে এক ম্যাচে গড়েছেন দুই কীর্তি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭২ বলে ৫৯ রানের ওই ইনিংসটির কল্যাণে লিস্ট-এ ম্যাচে ধোনির মোট রান হল ১৩,০৫৪। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি চতুর্থ ক্রিকেটার যিনি এই কীর্তি গড়লেন। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়- তিন ভারতীয় আগেই এই কীর্তি গড়েছেন।

তবে লিস্ট-এ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক ইংলিশ কিংবদন্তি গ্রাহাম গুচ। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ২২,২১১ রান করে তবেই থেমেছেন।

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কেদার যাদবের সঙ্গে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ১৪১ রানের জুটি গড়েন ধোনি। সেই ইনিংসে ৬ চার ও একটি ছক্কার মার ছিল ধোনির ব্যাটে। জয়সূচক শটটিও ছিল তার।

ম্যাচে একমাত্র ছক্কার সুবাদে নতুন আরেক কীর্তি গড়েছেন ধোনি। রোহিত শর্মাকে ছাপিয়ে ওয়ানডেতে ভারতের সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন এ সাবেক অধিনায়ক। ধোনির ছক্কার সংখ্যা এখন ২১৬টি। রোহিতের ২১৫। তিনে আছেন শচীন, তার ছক্কার সংখ্যা ১৯৫। ১৮৯টি নিয়ে চারে সৌরভ। পাঁচে থাকা যুবরাজের ছয় ১৫৩টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মহেন্দ্র সিং ধোনিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চিকিৎসক ইবোলামুক্ত, ডিআর কঙ্গোতে সংক্রমণ বেড়ে ৪৮৮

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান শক্তিশালী ও অহংকারী, তবে তাদের চুক্তিতে আসা ছাড়া বিকল্প থাকবে না: ট্রাম্প

জুন ৭, ২০২৬

বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে, বললেন ভারতের কোচ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ডেটা সেন্টারে বিনিয়োগের নেতৃত্বে বাংলাদেশি রবিন খুদা

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT