চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সৌদি: হিজবুল্লাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ণ ১১, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ

সৌদি আরব লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ করেছেন দেশটির উগ্রগোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ। দেশটির প্রধানমন্ত্রী সাদ আল-হারিরিকে পদত্যাগে সৌদি সরকারই বাধ্য করেছে বলেও দাবি করেন তিনি।

প্রাণনাশের আশঙ্কায় গত ৪ নভেম্বর সৌদি আরবের রিয়াদ থেকে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে সাদ আল-হারিরি পদত্যাগের ঘোষণা দেন। অভিযোগ করেন, ইরান ও তাদের মিত্র হিজবুল্লাহ তাকে হত্যার ষড়যন্ত্র করছে।

শুক্রবার টেলিভিশনে দেয়া সরাসরি ভাষণে নাসরাল্লাহ দাবি করেন, সৌদি কর্তৃপক্ষ হারিরিকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আটকে রেখেছে।

Banglabid

‘সংক্ষেপে বলা যায়, এটা স্পষ্ট যে সৌদি আরব ও সৌদির কর্মকর্তারা লেবানন এবং লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তবে আমি বলব এই যুদ্ধ পুরো লেবাননের সঙ্গেই ঘোষণা করা হয়েছে,’ বলেন হিজবুল্লাহ প্রধান।

দেশটি ইসরায়েলকেও লেবাননের বিরুদ্ধে উস্কাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, সৌদি আরব লেবাননের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর জন্য ইসরায়েলকে শতকোটি অর্থ দিতে তৈরি আছে।

লেবানন-যুদ্ধ-প্রধানমন্ত্রী-পদত্যাগ-হিজবুল্লাহ-সাদ আল-হারিরি-ইরান- সৌদি আরব
লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি

লেবাননের শক্তিশালী শিয়া উগ্রপন্থি গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের বন্ধু। দলটি বহু আগে থেকেই অভিযোগ করে আসছে, লেবাননসহ আশপাশের অঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করছে সৌদি আরব।

Reneta

নাসরাল্লাহ ছাড়াও লেবানিজ প্রেসিডেন্ট মিশেল আউন এবং দেশটির অন্যান্য সিনিয়র রাজনীতিকরা সন্দেহ প্রকাশ করেছেন, সৌদি হারিরিকে গৃহবন্দী করে রেখে তাকে দিয়ে জোর করে নিজেদের শিখিয়ে দেয়া বুলি আওড়াচ্ছে। হারিরির দ্রুত দেশে ফেরার দাবি জানিয়েছেন তারা।

আউন হারিরির পদত্যাগপত্র গ্রহণ করেননি। হারিরিও ওই ঘোষণার পর জনসম্মুখে আর কোনো কথা বলেননি।

তবে নাসরাল্লাহর ঘোষণার আগেই লেবাননে ভ্রমণ সতর্কতা জারি করে নিজ নিজ নাগরিকদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত। সৌদি আরবের সরকারি সংবাদমাধ্যম এসপিএ এজেন্সিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। লেবাননের উদ্ভূত পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে সফররত বা বসবাসরত নাগরিকদের দ্রুত দেশে ফিরে আসার পাশাপাশি, লেবাননে কোনও আন্তর্জাতিক আয়োজনেও সৌদি নাগরিকদের অংশ না নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানলেবাননসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দীর্ঘ ১৯ মাস পরের সমাবেশকে ঘিরে বিএনপিতে সাজ সাজ রব

পরবর্তী

সর্বনিম্ন খরচে রাইড শেয়ারিং সেবা দিচ্ছে ‘মুভ’

পরবর্তী
রাইড শেয়ারিং

সর্বনিম্ন খরচে রাইড শেয়ারিং সেবা দিচ্ছে 'মুভ'

ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট

ফোক ফেস্টের শেষ দিনে মঞ্চ মাতাবেন তারা

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT