চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লুইস-পোলার্ডের পর আফ্রিদি ‘শো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
আফ্রিদি ক্রিকেট মাঠে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমে ব্যাট হাতে এভিন লুইস এবং কাইরন পোলার্ডের তাণ্ডব। পরে বল হাতে শহিদ আফ্রিদি ‘শো’। দুইয়ে মিলে অসহায় রাজশাহী কিংস। যার ফলে সাকিব-আফ্রিদিরা ম্যাচ জিতল ৬৮ রানে। ২০২ রানের টার্গেটে রাজশাহীর ইনিংস থামে ১৩৩ রানে। ঢাকা ডাইনামাইটস কাছে চলতি আসরের ষষ্ঠ ম্যাচে চারনম্বর হার দেখল ড্যারেন স্যামির দল।

দুই শতাধিক রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা যেমন হওয়ার দরকার ছিল মোটেই তেমনটা হয়নি রাজশাহীর। স্কোর বোর্ডে ২ রান উঠতেই উইকেট হারায় তারা। এবিডব্লিউর ফাঁদে ফেলে রনি তালুকদারকে সাজঘরের রাস্তা দেখান আবু হায়দার রনি। পরে তালুকদারের চেনানো পথে হেঁটেছেন অন্য ব্যাটসম্যানরাও।

শুরু আর শেষে মুমিনুল-মুশফিকদের ভুগিয়েছেন রনি। আর মাঝে জোর ঘূর্ণিতে নাস্তানুবাদ করেছেন আফ্রিদি। পাকিস্তানি লিজেন্ড একে একে ফিরিয়েছেন মুমিনুল হক (১৬), সামিট প্যাটেল (৬) এবং রাজশাহীর আগের ম্যাচের নায়ক জাকির হাসান। তবে দল না জিতলেও জাকির ছিলেন জাকিরে। আজও ২৩ বলে ৩৬ রান করেছেন তিনি। আফ্রিদির বলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজও। ব্যাট হাতে এই মিরাজের শিকার হয়েছিলেন আফ্রিদিও।

আফ্রিদি ছাড়াও রনি ৩টি, সাকিব ২টি ও মোহাম্মদ সাদ্দাম একটি উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে সূচনাটা ভালোই করেছিলেন দুই ওপেনার এভিন লুইস এবং শহিদ আফ্রিদি। তবে ৮ বলে ব্যক্তিগত ১৫ রানের মাথায় মেহেদি হাসান মিরাজের শিকার হয়ে ফেরেন আফ্রিদি। এরপর ক্রিজে আসেন উইকেটকিপার ব্যাটসম্যান জহুরুল হক। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৭৫ রান এবং ব্যক্তিগত ১৩ রানে মিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।

জহুরুল ফিরে গেলে লুইসকে সঙ্গে দিতে আসেন নাদিফ চৌধুরী। জুটি লম্বা করতে পারেননি তারাও। দলীয় ৯৯ রান এবং ব্যক্তিগত ৬৫ রানে হোসেন আলীর বল মুমিনুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লুইস। তার ৩৮ বলের ইনিংসে ছিল ১০টি চার ও একটি বিশাল ছক্কার মার।

লুইস ফেরার পর জুটি বড় করতে পারেননি কুমার সাঙ্গাকারা-নাদিফও। দলের সংগ্রহে মাত্র ৬ রান যোগ করার পরই হাবিবুর রহমানের শিকার হন নাদিফ চৌধুরী।

সাঙ্গাকারার সঙ্গে জুটিতে ১১ বলে মাত্র ১১ রান যোগ করেই বিদায় নেন সাকিব আল হাসান। দলীয় ১২৪ রানের মাথায় সামিট প্যাটেলের বলে হাবিবুর রহমানের তালুবন্দি হয়ে ফেরেন সাকিব।

এরপর সাঙ্গাকারাকে সঙ্গ দিতে ক্রিজে আসেন কাইরন পোলার্ড। কিন্তু দলীয় ১৮৬ রান এবং ব্যক্তিগত ২৮ রানের মাথায় হোসেন আলীর বলে হাবিবুর রহমানের হাতে ধরা পড়েন সাঙ্গাকারা।

অন্যদের আসা-যাওয়ার মধ্যে ঝড় তোলেন পোলার্ড। ২৫ বলে পাঁচটি চার ও তিন ছক্কায় ৫২ রান করে অপরাজিত থাকেন ক্যারিবীয় দানব।

ট্যাগ: ঢাকা ডাইনামাইটসরাজশাহী কিংস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাংককে তারার মেলা, নতুন চমক নিয়ে আসছে ‘হিং টিং ছট’

পরবর্তী

মেয়ে কোলে বিয়ে সারলেন সেরেনা

পরবর্তী
সেরেনা ও তার স্বামী নবজাতককে কোলে নিয়ে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়ে কোলে বিয়ে সারলেন সেরেনা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষণ দেয়ার আগে বাবাকে ডেকে নিয়েছিলেন মা: প্রধানমন্ত্রী

সর্বশেষ

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT