চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংককে তারার মেলা, নতুন চমক নিয়ে আসছে ‘হিং টিং ছট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
বন্ধুদের সাথে পার্কে বেড়ানো, সবুজ গাছপালা ও সুইমিং পুলের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের তুমুল জনপ্রিয় কমেডি ধারাবাহিক ‘হিং টিং ছট’। রাজীবুল ইসলাম রাজীবের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের এই ধারাবাহিকটি ইতিমধ্যে শুধু ‘চ্যানেল আই’-এ নয়, বরং ইউটিউবেও ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছে। নাটকটি নিয়ে সাধারণ দর্শকের যে উচ্ছ্বাস, তা নিকট অতীতের যেকোনো ধারাবাহিক নাটক নিয়ে ছাড়িয়ে গেছে। আর দর্শকের এই উচ্ছ্বাস, আগ্রহকে সম্মান করেই এবার ‘হিং টিং ছট’-এর দ্বিতীয় পর্ব আসছে আরো বড় পরিসরে। আরো চমক নিয়ে।

হিং টিং ছট এর তারকারা
  হিং টিং ছট এর তারকারা

নভেম্বরের প্রথম সপ্তাহেই মেগা এই ধারাবাহিকটির শুটিং করতে একদল অভিনেতা অভিনেত্রীদের নিয়ে থাইল্যান্ড পাড়ি দিয়েছেন নির্মাতা ও প্রযোজক। ‘হিং টিং ছট’-এর সিজন-২ নিয়ে চ্যানেল আই অনলাইনকে প্রযোজক ও অভিনেতা সাজু মুনতাসির জানিয়েছেন, ‘হিং টিং ছট’ বাংলাদেশের সবচেয়ে তারকাবহল কোনো মেগা ধারাবাহিক। এরআগে প্রবীণ, নবীন তারকাদের এমন মেলবন্ধন খুব একটা আমরা দেখেনি’।

শুটিংয়ের ফাঁকে অভিনেত্রী তানিয়া আহমেদ

এই মুহূর্তে থাইল্যান্ড এর পাতায়াতে আছে ‘হিং টিং ছট’ এর ইউনিট। শুটিং এ বেশ মজায় আছেন তারকারা। শুটিং এর ফাঁকে ফাঁকে নিজেদের আনন্দ ছবি শেয়ারের মাধ্যমে ভাগাভাগি করছেন ভক্তদের সাথেও। ব্যাংককে এ নাটকের শুটিং হবে টানা ২৮ দিন।

হিং টিং ছটের শুটিং এর ফাঁকে সাফা কবির, শাহতাজ, তানিয়া আহমেদ ও শবনম ফারিয়া
            হিং টিং ছটের শুটিং এর ফাঁকে সাফা কবির, সেহতাজ, তানিয়া আহমেদ ও শবনম ফারিয়া
দুটি নারী বন্ধু ক্যাফে বা রেস্তোরাঁয় বসে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
                                                              সেহতাজ ও শবনম ফারিয়া
বড় রোবটের সাথে একজন নারী দর্শক, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ
                                                     শুটিং এর ব্যস্ততার ফাঁকে শবনম ফারিয়া

নির্মাতাসূত্রে জানা গেছে, ‘হিং টিং ছট’-এর গল্পে এবারও দেখা যাবে এলিয়েন ও মানুষের সম্পর্ক। একজন এলিয়েন এবং কিছু সুখী মানুষের নানা মজার ঘটনায় থাকবে পুরো নাটকটিতে। প্রত্যেকটি চরিত্রই প্রথম সিজন থেকে আরো ভিন্ন এবং মজার হিসেবে উপস্থাপিত হবে বলেই জানা গেছে।

হিং-টিং-ছট
হিং-টিং-ছট

জনপ্রিয় কমেডি মেগা ধারাবাহিক ‘হিং টিং ছট’-এ দেখা যাবে তারিক আনাম, আবুল আজাদ কালাম, তানিয়া আহমেদ, সাজু খাদেম, মিশু সাব্বির, শবনম ফারিয়া, সাফা কবির, টয়া, সালমান মুক্তাদির, জোবান, সেহতাজ, আরফান আহমেদসহ আরো বেশকিছু তারকা অভিনেতা অভিনেত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানিয়া আহমেদশবনম ফারিয়াসাফা কবিরহিং টিং ছট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT