চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলের আটে আট, হেরে বিপদে টটেনহ্যাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা অষ্টম জয় পেয়েছে লিভারপুল। শনিবার ঘরের মাঠে কঠিন ম্যাচে লেস্টার সিটিকে ২-১ গোলে হারায় ইয়ুর্গেন ক্লপের দল। দলের হয়ে একটি করে গোল করেন সাদিও মানে এবং জেমস মিলনার। লেস্টার হয়ে একটি গোল শোধ করেন জেমস ম্যাডিসন।

এই ম্যাচ দিয়ে আবার অ্যানফিল্ডে ফিরেছিলেন ব্রেন্ডন রজার্স। লেস্টার কোচ হয়ে ডাগআউটে ছিলেন লিভারপুলের সাবেক বস। ম্যাচের আগে যদিও অল রেডদের বর্তমান কোচ ক্লপ তার পূর্বসূরিকে উষ্ণ অভ্যর্থনা দেয়ার কথা বলেছিলেন। কিন্তু মাঠে সেই সৌজন্যতার ছিটেফোঁটাও দেখা যায়নি। দুদলের লড়াই হয় হাড্ডাহাড্ডি।

আক্রমণ-পাল্টা আক্রমণে অ্যানফিল্ডের প্রতিটা মিনিটই থাকে উত্তপ্ত। প্রথম গোলের জন্য ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় সমর্থকদের। এসময় স্বাগতিক দর্শকদের আনন্দ এনে দেন সাদিও মানে। জেমস মিলনারের পাস থেকে গোল করেন সেনেগাল তারকা।

Banglabid

প্রথমে পাওয়া লিডটা ৪০ মিনিট ধরে রাখে লিভারপুল। এর মধ্যে বিরতি থেকে ফিরে বারবার প্রতিপক্ষের রক্ষণে হানা দেন সালাহ-মানেরা। কম যাননি অবশ্য জেমি ভার্ডি-ম্যাডিসনরাও। এর মধ্যে ৮০ মিনিটে সমতায় ফেরে লেস্টার। ভার্জিল ভ্যান ডাইকের ক্রস থেকে গোল করে ‘দ্য ফক্সেস’দের সমতায় ফেরান ম্যাডিসন।

স্কোরলাইনে সমতা ফেরার পর খেলায় উত্তেজনা আরও বেড়ে যায়। প্রতি মিনিটেই কোনো না কোনো রক্ষণে হামলে পড়েন দুপক্ষের ফরোয়ার্ডরা। এর মধ্যেই নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। তবু যোগ করা সময়ে ‘প্রাণবাজি’ রেখে লড়ে যায় দুদল।

৯৩ মিনিটে পেনাল্টি পায় লিভারপুল। নিজেদের ডি-বক্স থেকে বল ক্লিয়ার করতে গিয়ে সাদিও মানেকে ফেলে দেন লেস্টার ডিফেন্ডার অ্যালব্রিংটন। সঙ্গে সঙ্গে বাঁশি বাজান রেফারি। এই সিদ্ধান্তে লেস্টার খেলোয়াড়রা ক্ষুব্ধ হলেও তা বহাল রাখেন রেফারি।

Reneta

চরম উত্তেজনার সময় মাথা সম্পূর্ণ ঠাণ্ডা রেখে বল জালে জড়ান মিলনার। এরপর আরও মিনিট তিনেক খেলা হলেও স্কোরলাইনে কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ টানা অষ্টম জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

এদিকে, লিভারপুলের জয়ের দিনে বড় ধাক্কা খেয়েছে টটেনহ্যাম হটস্পার। ব্রিংটন এন্ড হোভ অ্যালবিয়নের কাছে ৩-০ গোলে হেরেছে মাউরিসিও পচেত্তিনোর দল। একই সময়ে এভারটনের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্নলি। আর নরউইচ সিটিকে ১-৫ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। এছাড়া ওয়াটফোর্ড-শেফিল্ড ইউইনাইটেড ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

এই ম্যাচ শেষে আট ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সাত ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে থাকল লেস্টার। ১২ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। গানারদের সমান পয়েন্ট নিয়ে শীর্ষ পাঁচের অন্য দল ওয়েস্টহ্যাম ইউনাইটেড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলটটেনহ্যামলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হ্যাজার্ডের খাতা খোলার ম্যাচে রিয়ালের কাঁপাকাঁপি

পরবর্তী

আরো অপেক্ষায় তিস্তা চুক্তি

পরবর্তী

আরো অপেক্ষায় তিস্তা চুক্তি

তিস্তা চুক্তির বিষয়ে আবারও আশা দিলেন নরেন্দ্র মোদি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

আগস্ট ২৩, ২০২৬

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT