চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাজার্ডের খাতা খোলার ম্যাচে রিয়ালের কাঁপাকাঁপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগায় গোলের খাতা খুলেছেন এডেন হ্যাজার্ড। বেলজিয়াম তারকার সঙ্গে গোল পেয়েছেন করিম বেনজেমা-লুকা মদ্রিচ-হামেস রদ্রিগেজও। চার তারকার গোলের পরও অবশ্য গ্রানাডার বিপক্ষে কাঁপাকাঁপি করতে হয় রিয়ালকে। যদিও শেষ পর্যন্ত ঘরের মাঠে ৪-১ গোলে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা।

চলতি মৌসুমে অন্যরকম ফুটবল খেলছে গ্রানাডা। এই ম্যাচের আগে রিয়ালের চেয়ে মাত্র এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ছিল তারা। অর্থাৎ বার্সেলোনা-অ্যাটলেটিকোর চেয়েও এগিয়ে। কিন্তু হ্যাজার্ড-বেনজেমাদের সামনে এদিন শুরুতে শক্ত হয়ে দাঁড়াতে পারেনি গ্রানাডা।

ম্যাচের দুই মিনিটের সময়ই বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল। গ্যারেথ বেলের ক্রস থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান ফরাসি তারকা।

Banglabid

এরপর আরও একাধিক সুযোগ পেয়েছিল রিয়াল, কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয়। স্বাগতিকদের আক্রমণ রুখে বেশ কয়েকবার পাল্টা আক্রমণে যায় গ্রানাডা। তবে ফিনিশিংয়ের অভাবে গোল পাওয়া হয়নি তাদের। উল্টো প্রথমার্ধের যোগ করা মিনিটে হ্যাজার্ডের গোলে আবার এগিয়ে যায় রিয়াল।

ফেডেরিকো ভালভার্দের ক্রস থেকে বল পেয়ে আড়াআড়ি শটে গোল করেন হ্যাজার্ড। চলতি মৌসুমে রিয়ালে যোগ দেয়ার পর লা লিগায় প্রথম গোল পেলেন চেলসির সাবেক তারকা।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শুরুতেও দাপট দেখায় রিয়াল। নিজেদের আক্রমণাত্মক ফুটবল ধরে রেখে তৃতীয়বারের মতো লিডও নেয়। ৬১ মিনিটে গোল করেন টনি ক্রুজের পরিবর্তে মাঠে নাম লুকা মদ্রিচ।

Reneta

একটা সময় মনে হয়েছিল সহজ জয়ই পেতে যাচ্ছে রিয়াল। কিন্তু ৬৯ মিনিটে গোল করে ম্যাচে ফেরার বার্তা দেয় গ্রানাডা। অতিথিদের হয়ে গোলের ব্যবধান কমান ডারউইন মাচিস। ৭৮ মিনিটে দ্বিতীয় গোল করে রিয়ালকে কাঁপিয়ে দেয় গ্রানাডা। এসময় গোল করেন ডোমিঙ্গোস দুয়ার্তে।

শেষ দশ মিনিটে রিয়াল রক্ষণে আরও বেশ কয়েকবার আতঙ্ক ছড়ায় গ্রানাডা। কিন্তু শেষ পর্যন্ত সমতায় ফেরা হয়নি লড়াকুদের। উল্টো যোগ করা সময়ে (৯০+২) গোল করে ব্যবধান ৪-২ করেন পরিবর্তিত খেলোয়াড় হামেস রদ্রিগেজ।

এই জয়ে আট ম্যাচে ১৮ পয়েন্ট তোলা রিয়াল থাকল শীর্ষেই। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর চেয়ে পূর্ণ চার পয়েন্টে এগিয়ে তারা। রিয়ালের কাছে হারলেও দুই নম্বরে রয়েছে গ্রানাডা। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে চারে।

দিনের অপর ম্যাচে লেগানেসকে ৩-২ গোলে হারিয়েছে লেভান্তে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াললা লিগালিড স্পোর্টসহ্যাজার্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের স্বার্থ বিকিয়ে শেখ হাসিনা কারো সঙ্গে বন্ধুত্ব করে না: কাদের

পরবর্তী

লিভারপুলের আটে আট, হেরে বিপদে টটেনহ্যাম

পরবর্তী

লিভারপুলের আটে আট, হেরে বিপদে টটেনহ্যাম

আরো অপেক্ষায় তিস্তা চুক্তি

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT