চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরো অপেক্ষায় তিস্তা চুক্তি

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১১:০০ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৯
সম্পাদকীয়
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফলে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। আর আগে থেকে অনুমান অনুসারে বহুল আলোচিত তিস্তার পানি বন্টন বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা চুক্তি হয়নি।

সাতটি চুক্তি ও সমঝোতার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সমুদ্র উপকূলে নজরদারি (কোস্টাল সারভেইলেন্স সিস্টেম-সিএসএস) বিষয়ে বাংলাদেশ সরকার ও ভারত সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক, ভারতের পণ্য পরিবহনে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার বিষয়ক চুক্তি সম্পর্কিত একটি এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) স্বাক্ষর এবং ত্রিপুরায় সাবরুম শহরে পানীয় জল সরবরাহ প্রকল্পে ফেনী নদী থেকে থেকে ১ দশমিক ৮২ কিউসেক পানি প্রত্যাহার বিষয়ে বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয় এবং ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক।

তিস্তার কোনো সুরাহা না হলেও ফেনী নদীর পানি ত্রিপুরাকে দিয়ে আসার বিষয়টি ইতিমধ্যে সামাজিক মাধ্যমসহ গণমাধ্যমে আলোচনা-বিশ্লেষন শুরু হয়ে গেছে। প্রশ্ন উঠতে শুরু করেছে প্রধানমন্ত্রীর এই সফরের প্রাপ্তি সর্ম্পকে। সফর শেষে করে আগামীকাল (রোববার) দেশে ফিরে আসবেন প্রধানমন্ত্রী। হয়তো তিনি দেশে ফিরে রুটিন মোতাবেক সংবাদ সম্মেলন করে জাতিসংঘ অধিবেশন ও ভারত সফর সর্ম্পকে জানাবেন।

তবে বহুল আলোচিত তিস্তা চুক্তির বিষয়ে দু’দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে ভারত সরকার। যেখানে একটি দায়সারা গোছের আশাবাদ এসেছে। যৌথ বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী মোদি (শেখ হাসিনাকে) অবহিত করেছেন যে তার সরকার ভারতে সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে সম্ভাব্য দ্রুততম সময়ে চুক্তিটি সম্পাদনের জন্য কাজ করছে।’ যদিও তিস্তা চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই বলেছেন, আট বছর আগে দুই দেশের সরকারের সম্মতি অনুযায়ী বাংলাদেশ এ চুক্তি আশু স্বাক্ষরের জন্য গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।

সর্বোপরি তিস্তা চুক্তির অপেক্ষা যে আরো বাড়লো, তাতে কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গসহ আরো বিভিন্ন রাজ্যের যোগসূত্র থাকায় এই চুক্তি ‘দ্রুততম সময়ে’ করা মোদি সরকারের জন্য কঠিন বললে ভুল হবে না বিগত আট বছরের অভিজ্ঞতা থেকে। তারপরেও আশাবাদী হওয়া ছাড়া আমাদের বিকল্প নেই, সেইসঙ্গে তিস্তা চুক্তি বিষয়ে কূটনৈতিক তৎপরতা যথাযথভাবে জারি রাখাও উচিত বলে আমরা মনে করি। উভয়পক্ষের আন্তরিক ও যৌক্তিক চেষ্টায় চুক্তি অনুসারে তিস্তার ন্যায্য হিস্যা দ্রুত বাংলাদেশ বুঝে পাবে, এই আমাদের প্রত্যাশা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিস্তা চুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT