চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিগে ২৫ বার হিগুয়েনের এমন কীর্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ০৯, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদ ছেড়ে ২০১৩ সালে ইতালীয় ক্লাব নাপোলিতে পাড়ি জমান গঞ্জালো হিগুয়েন। সেই থেকে সিরি আ’তেই খেলছেন। গত বছর অবশ্য নাপোলি ছেড়ে পাড়ি জমিয়েছেন জুভেন্টাসে। শনিবার রাতে হিগুয়েনের জোড়া গোলেই ষষ্ঠ শিরোপার আরও কাছে চলে এসেছে  দলটি। আর লিগে ২৫ বার ম্যাচে জোড়া গোল করার কীর্তি গড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাতে কিয়েভোভেরোনাকে ২-০ গোলে হারিয়েছে জুভরা।

নিজেদের মাঠে এই নিয়ে টানা ৩২টি লিগ ম্যাচে জিতল জুভেন্টাস। আর হিগুয়েন জুভেন্টাসের হয়ে শুধুমাত্র সিরি আ’তে ছয়বার ম্যাচে জোড়া গোল করলেন। সঙ্গে ১৯৫৭-৫৮ মৌসুমে চার্লেস ও সিভোরির পর হিগুয়েনই জুভেন্টাসের প্রথম খেলোয়াড়, যিনি প্রথমবার সিরি আ মৌসুমে গোলসংখ্যা ২০-এর উপরে নিয়ে গেলেন। চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা হিগুয়েন লিগে ২৭টি গোল করেছেন।

জুভেন্টাসের ঘরের মাঠ তুরিনোতে ম্যাচের ২৩ মিনিটে বাঁদিক থেকে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে স্বদেশী পাওলো দিবালার কাট-ব্যাকে বল পেয়েছিলেন হিগুয়েন। ১২ গজ দূর থেকে কোনাকুনি শটে তাতে গোল আদায় করেন। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

ম্যাচের ৮৪ মিনিটের গোলটিও দিবালার বানিয়ে দেওয়া। ডি-বক্সের মধ্যে বল নিয়ে তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে তরুণ এই আর্জেন্টাইন সেটি বাড়ান ডানে থাকা স্টেফান লিশ্টস্টাইনারকে। পরে সুইস ডিফেন্ডারের ক্রস ধরে সহজেই জাল খুঁজে নেন হিগুয়েন।

এই জয়ে ৩১ ম্যাচে ৭৭ পয়েন্ট হলো জুভেন্টাসের। ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা।

ট্যাগ: জুভেন্টাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্যানারি বর্জ্য দিয়ে পোল্ট্রি ফিড ও মাছের খাবার নয়: আপিল বিভাগ

পরবর্তী

এভাবে যৎসামান্য ছুঁয়ে দিলে চলবে কেন?

পরবর্তী

এভাবে যৎসামান্য ছুঁয়ে দিলে চলবে কেন?

পাহাড়ি ঢলে দিশেহারা কিশোরগঞ্জের কৃষক

সর্বশেষ

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

হাওরে পতিত জমিতে আউশ, বাড়ছে সম্ভাবনা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT