চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইফ সাপোর্টে অভিনেতা এটিএম শামসুজ্জামান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বিনোদন
A A

দেশের কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান লাইফ সাপোর্টে। মঙ্গলবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন এটিএম শামসুজ্জামানের ছোট ভাই সালেহ জামান সেলিম।

সন্ধ্যা পৌনে সাতটার দিকে চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে এটিএম ভাইকে।

তিনি আরো বলেন, আমি সারাদিন বসুন্ধরায় ছিলাম। আমার মিটিং চলছিলো। বিকেলে আমাকে ফোন করে এ বিষয়টি জানানো হয় যে ভাইয়ের শরীর খারাপের দিকে যাচ্ছে, সেই আশঙ্কা থেকেই লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। কিন্তু এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। কারণ আমি একেবারে সুস্থ অবস্থায় ভাইকে রেখে এসেছি। এরমধ্যে কী হয়ে গেলো! এই মুহূর্তে রাস্তায় আছি। হাসপাতালে যাওয়ার পর বিস্তারিত জানাতে পারবো।

Banglabid

এরইমধ্যে দেশবাসী ও এটিএম শামসুজ্জামানের ভক্ত অনুরাগীদের কাছে দোয়া প্রার্থনা করেন সেলিম।

গত শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান। মল-মূত্র বন্ধ হয়ে যায়। শ্বাসকষ্ট শুরু হয়। ওইদিন রাত এগারোটার দিকে তাকে ভর্তি করা হয় রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে। শনিবার দুপুরে প্রায় তিন ঘন্টার অপারেশন শেষে পর্যবেক্ষণে রাখা হয় এটিএম শামসুজ্জামানকে।

এরপরেই এটিএম শামসুজ্জামানের ছোট ভাই চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন, সবার দোয়ায় এটিএম শামসুজ্জামানের সফল অস্ত্রোপচার হয়েছে। তাকে আরো পাঁচদিন হাসপাতালে রাখতে হবে।

Reneta

সেলিম আরো বলেছিলেন, ত্রিশ বছর আগে এটিএম শামসুজ্জামানের গলব্লাডারে একটি অপারেশন হয়েছিলো। গলব্লাডারে যে নলটি আছে এখানে কোনো কারণে প্রেসার পড়েছিলো বিধায় গত কয়েকদিন ধরে তার খাদ্য হজম হচ্ছিলো না। যার ফলে খাদ্যগুলো শক্ত পদার্থে রূপ নিয়েছিলো। অপারেশন করে এ সমস্যার সমাধান করলেন চিকিৎসকরা। এ নিয়ে আর কোনো ঝুঁকি নেই।

এমন ঝুঁকি মুক্তির খবরের পরও কেন তবে লাইফ সাপোর্টে, এমন প্রশ্ন এখন এটিএম শামসুজ্জামানের পরিবারের।

ষাটের দশকের শুরুতে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন এটিএম শামসুজ্জামান। প্রথম কাহিনি ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন ‘জলছবি’ ছবিতে। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করলেও খল অভিনেতা হিসেবেই জনপ্রিয়তা পান এটিএম।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অভিনয় থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই শখের বশে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’। ২৬ এপ্রিল ছবিটি দেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এটিএম শামসুজ্জামানলাইফ সাপোর্টলিড বিনোদনহাসপাতাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অ্যাকশন থ্রিলার ছবি ‘শান’, একসঙ্গে সিয়াম-পূজা-তাসকিন

পরবর্তী

অভিনেতারা সাহায্য পেলে ত্যাগী নেতারা পাবে না কেন?

পরবর্তী

অভিনেতারা সাহায্য পেলে ত্যাগী নেতারা পাবে না কেন?

অনুমোদন পেল কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণ প্রকল্প

সর্বশেষ

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
জাপানের তোমোকো আকানে ২০২৪ সাল থেকে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে তিন বছর মেয়াদের কার্যক্রম শুরু করেছিলেন, ছবি: সংগৃহীত।

আইসিসির প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ আইনজীবীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT