চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডন প্রবাসী থেকে ভাগ্যগুণে সংসদ সদস্য!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা (দুই-তৃতীয়াংশ আসন) পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সব বিভাগ ও জেলাতে শুধুই নৌকার জয়জয়কার। এরই মধ্যে যেকয়জন অন্যদল থেকে নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে সবচাইতে ভাগ্যবান প্রার্থীর নাম মোকাব্বির খান। গণফোরামের দলীয় প্রতীক (উদীয়মান সূর্য) নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তিনি।

সিলেট-২ আসনের ১২৭টি কেন্দ্রে ‘উদীয়মান সূর্য’ প্রতীকে ৬৯ হাজার ৪২০ ভোট পান মোকাব্বির খান। এবারই প্রথম তিনি সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।

এই আসনে ঐক্যজোট ও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও তার পুত্র ইলিয়াস আবরার অর্নব। মনোনয়নপত্র বাচাই শেষে ইলিয়াস পুত্র অর্নব মনোনয়নপত্র প্রত্যাহার করলে ধানের শীষের চুড়ান্ত প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে প্রচার প্রচারণা শুরু করেন তাহসিনা রুশদীর লুনা এবং প্রতীক বরাদ্ধের দিন লুনাকে সমর্থন জানিয়ে যুক্তরাজ্য চলে যান গণফোরামের প্রার্থী মোকাব্বির খান। পরে তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা বাতিল হলে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান।

নির্বাচনের সপ্তাহ খানেক আগে তাকে দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক সমর্থন জানায় বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলার বিএনপি-জামায়াত।

তাহসিনা রুশদীর লুনা, ইলিয়াছ আলীর ছোট ভাই এম আছকির আলী ও ইলিয়াস পুত্র অর্নব অংশ নেন মোকাব্বির খানের প্রচারণায়। তারা বিভিন্ন সভা সমাবেশে আবেগময়ী বক্তব্য দেওয়ায় ভোটার সাধারণের মাঝে বিপুল সাড়া জাগে। ইলিয়াস আলীর প্রতি এই আসনের ভোটারা বেশ আবেগপ্রবন হওয়ায় ‘ধানের শীষ’ প্রতীকের স্থলে ‘উদীয়মান সূর্য’ প্রতীক চলে আসে মূল আলোচনায়।

২,৮৬,৩৮০ ভোটারের ওই আসনে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন মোকাব্বির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আওয়ামী নেতা মুহিবুর রহমান ‘ডাব’ প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৪২০ ভোট।

এছাড়া মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী ‘লাঙ্গল’ প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৩২ ভোট, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ ঘরনার হিসেবে পরিচিত অধ্যক্ষ ড. এনামুল হক সরদার ‘সিংহ’ প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭৪৫ ভোট, খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে পেয়েছেন ৫হাজার ১৭১ ভোট, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রব মল্লিক ‘কার’ প্রতীকে পেয়েছেন ১হাজার ১৭০ ভোট, ইসলামী আন্দোলনের মোঃ আমির উদ্দিন ‘হাত পাখা’ প্রতীকে পেয়েছেন ১হাজার ৭৪০ ভোট, এনপিপির মনোয়ার হোসাইন ‘আম’ প্রতীকে পেয়েছেন ১হাজার ১৫৬ ভোট ও বিএনএফ’র মোশাহিদ খান ‘টেলিভিশন’ প্রতীকে পেয়েছেন ২৭৬ ভোট।

বাংলাদেশে এই প্রথম বারের মতো গণফোরামের কোন প্রার্থী তাদের প্রতীক নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হলেন।

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনগণফোরামসিলেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনের ফলাফলকে কীভাবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যম?

পরবর্তী

নৌকার গণজোয়ারের মধ্যে বিএনপি-জাতীয় পার্টি থেকে নির্বাচিত যারা

পরবর্তী

নৌকার গণজোয়ারের মধ্যে বিএনপি-জাতীয় পার্টি থেকে নির্বাচিত যারা

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি-একাদশ জাতীয় নির্বাচন-নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা

শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির অভিনন্দন

সর্বশেষ

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT