চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লন্ডন ডার্বি’ জিতে আশা টিকিয়ে রাখল টটেনহ্যাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ পূর্বাহ্ণ ০১, মে ২০১৭
স্পোর্টস
A A

মাত্র তিন মিনিটের ছোট এক ঝড় তুললেন ডেলে আলি এবং হ্যারি কেইন। তাতেই কুপোকাত আর্সেনাল। রোববার রাতে গানারদের ২-০ গোলে হারিয়ে লন্ডন ডার্বি জিতে নিল টটেনহ্যাম হটস্পার।

এই জয়ে শিরোপার লড়াইয়ে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখল টটেনহ্যাম। ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তারা। ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে চেলসি। অন্যদিকে উল্টো পথে হাঁটছে আর্সেনাল। সমান সংখ্যক ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ষষ্ট স্থানে গানাররা। শঙ্কা জেগেছে শীর্ষ চারে থেকে লিগ শেষ করতে পারা নিয়ে। ভয় আছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ারও।

হোয়াইট হার্ট লেনে প্রথমার্ধে কোন গোল না পেলেও একের পর এক আক্রমণে গানারদের কোণঠাসা করে রাখে টটেনহ্যাম। হ্যারি কেন, ডেলে আলিদের ভিড়ে সানচেজ, ওজিলদের তেমন খুঁজেই পাওয়া যায়নি। ম্যাচের ২৭ মিনিটে সান-হিউন পার্কের পাস এরিখসেন বারের ওপর দিয়ে না মারলে তখনই এগিয়ে যেতে পারত স্পাররা।

Banglabid

মধ্যবিরতি থেকে ফিরেই কপাল খুলেছে স্বাগতিকদের। ৫৫ মিনিট থেকে ৫৮ মিনিটে আলি এবং হ্যারি কেনের জাদুতে গানারদের পুড়িয়েছে স্পাররা।

ম্যাচের ৫৫ মিনিটে আর্সেনাল ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে গোলমুখে জোরাল শট নিয়েছিলেন এরিখসেন। গানার গোলরক্ষক পিত্তর চেক প্রথম দফা সেটি ফিরিয়ে দিলেও ফিরতি শটে গোল করে স্বাগতিক সমর্থকদের আনন্দে ভাসান আলি।

এর মিনিট তিনেক পরেই স্বাগতিকদের পেনাল্টি উপহার দিয়েছেন অতিথিদের গ্যাব্রিয়েল। এরিখসেনকে ডি-বক্সকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজিয়ে দেন রেফারি। তা থেকে বুলেট গতির শটে পিত্তর চেককে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেন।

Reneta

চলতি লিগে কেইনের গোল হল ২১টি। ২৪ গোল নিয়ে ইপিএল সর্বোচ্চ স্কোরারের তালিকার শীর্ষে আছেন এভারটনের রোমেলু লুকাকু।

টটেনহ্যাম পরে আরও সুযোগ পেয়েছিল ব্যবধান বাড়ানোর। শেষদিকে কেনের মাথা ছুঁয়ে আসা বল পিত্তর চেক লাফিয়ে না ধরতে পারলে ব্যবধান বাড়ত। আর গোল হয়নি। তবে শেষপর্যন্ত হারও ঠেকাতে পারেনি আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কারও অভিনয়ের সাফল্যে ভাবায় না হৃতিককে

পরবর্তী

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়ক ‘বুড়ো’ অ্যাডামস

পরবর্তী
ক্রিস অ্যাডামস

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়ক ‘বুড়ো’ অ্যাডামস

অ্যান্টনিও কন্তে।

নিজেকে ‘পশু’ বললেন চেলসি কোচ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT