দিশেহারা এক চেলসির দায়িত্ব নিয়ে এখন ইতিহাস গড়ার পথে অ্যান্টনিও কন্তে। যারা সামনে পড়ছে তাদেরই হারাচ্ছে তার ছেলেরা। এমন সাফল্যে চেলসি বস যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। প্রিমিয়ার লিগে এভারটনকে ৩-০ গোলে হারিয়ে বলেছেন, ‘আমি জানি ম্যাচের সময় আমি একটা পশু!’
রোববার রাতে মাঠের ভেতরই ছেলেদের সঙ্গে বুনো উল্লাসে মাতেন কন্তে। প্রিমিয়ার লিগের শেষ চার ম্যাচের তিনটি জিতলেই শিরোপা নিজেদের করবে চেলসি।
‘দুটো অ্যান্টনিও আছে। দুজন দুরকম,’ বলেন ৪৭ বছর বয়সী এই কোচ।
‘জানি, ম্যাচের সময় আমি একটা পশু।’
‘ম্যাচের পর অবশ্যই আমি শান্ত হব। কিন্তু জয়ের পর খেলোয়াড়দের সঙ্গে উদযাপন করাটা খুব ভালো বলে মনে করি। এ জন্যই আমি বেঁচে আছি।’
৩৪ ম্যাচ শেষে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের সংগ্রহ ৭৭ পয়েন্ট। এভারটন আছে সপ্তমস্থানে।








