চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্য এখন মধ্যম আয়ের দেশ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
২:৫৩ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৮
সম্পাদকীয়
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে বাংলাদেশের জন্য সুখবর হয়ে এলো স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি। দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে জাতিসংঘ বাংলাদেশকে এই স্বীকৃতি দিয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে স্বাধীনতা সেই স্বাধীন বাংলাদেশে তার কন্যা শেখ হাসিনার শাসনামলে স্বাধীনতার মাসে এ প্রাপ্তি অবশ্যই বাংলাদেশের জন্য এক বিরাট অর্জন। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন ৭ দশমিক ২১ শতাংশ; যা গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি। বেশ কয়েক বছর ধরেই জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, সমন্বিত বৃদ্ধির ফলে দারিদ্র্য হার এবং লিঙ্গ বৈষম্য কমেছে। ১৯৯১ সালে চরম দারিদ্র সীমার নিচে বাস করতো ৪০ শতাংশের বেশি মানুষ। বিশ্বব্যাংকের হিসাবে এখন চরম দারিদ্র ১৪ শতাংশের নিচে নেমে এসেছে। তবে এসব স্বীকৃতিতে আত্মতৃপ্ত না হয়ে চরম দারিদ্র সীমার নিচে বাস করা মানুষসহ দেশের সার্বিক উন্নয়নে আরও মনোযোগী হতে হবে। কারণ, দেশের দ্রুত উন্নয়নের ফলাফল দরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌঁছানো না গেলে প্রবৃদ্ধির এই অর্জন কাজে আসবে না। উন্নয়নশীল দেশের এই স্বীকৃতি সংশ্লিষ্টদের দায়িত্ব আরও বাড়িয়ে দেওয়া হয়েছে বলে আমরা মনে করি। এই অর্জনগুলো ধরে রাখার পাশাপাশি শিগগিরই নতুন করে এগিয়ে যেতে হবে মধ্যম আয় এবং পরবর্তীতে উন্নত দেশের স্বীকৃতি অর্জনের পথে। এই সম্মানজনক স্বীকৃতির অর্জনে কাজ করা সকলকে আমরা অভিনন্দন জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকায় খাবার-পানি ছিল না, ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT