চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ১২, মার্চ ২০১৮
অপরাধ
A A
ইউপিডিএফ-বন্দুকযুদ্ধ-রাঙ্গামাটিতে ইউপিডিএফের দু’পক্ষের বন্দুকযুদ্ধ

নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে তিন ব্যক্তি নিহত হওয়ার দাবি করেছে র‌্যাব।

সোমবার ভোররাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনায় ২ জন নিহত হয়। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে গুলিসহ একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

Banglabid

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক আলেপ উদ্দিন জানান, ভোররাতে আলীরটেক এলাকায় ধলেশ্বরী নদীতে দুর্ধর্ষ নৌ-ডাকাত জিল্লুর বাহিনী একটি জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

একপর্যায়ে ডাকাত সর্দার জিল্লুরসহ দুই ডাকাত গুলিবিদ্ধ হলে অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ দুই ডাকাতকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

আরেকটি ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সোমবার ভোরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কালু ডাকাত (৪২) নামে এক ভূমিদস্যু নিহত হয়েছে।

Reneta

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ১৩টি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭।

নিহত কালুকে সীতাকুণ্ডের শীর্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী দাবী করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বলেছেন, তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও অস্ত্র আইনে ৭টি মামলা রয়েছে।

মিমতানুর রহমান জানান, রোববার রাতে কালুকে আটকের জন্য জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালালে তার বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও আত্মরক্ষার জন্য জন্য গুলি ছোড়ে। দু’পক্ষের গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পাহাড়ের ভেতরের এলাকায় পালিয়ে যায়।

পরে র‌্যাব ঘটনাস্থল থেকে কালু ডাকাতের লাশ ও অস্ত্রশস্ত্র উদ্ধার করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ইরেশ-মিম এর বিবাহোত্তর সংবর্ধনায় তারকাদের মেলা

পরবর্তী

তিনি আজ জামিন পাবেন এবং আমাদের মাঝে আসবেন: মির্জা ফখরুল

পরবর্তী

তিনি আজ জামিন পাবেন এবং আমাদের মাঝে আসবেন: মির্জা ফখরুল

মানবতাবিরোধী অপরাধ

মানবতাবিরোধী অপরাধ: নোয়াখালীর চারজনের রায় মঙ্গলবার

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT