চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাংকওয়েভের বিরুদ্ধে তথ্য অপব্যবহারের অভিযোগ ফেসবুকের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ১১, মে ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুক

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান র‌্যাংকওয়েভের বিরুদ্ধে বিপণন ও বিজ্ঞাপনে বেআইনিভাবে তথ্য ব্যবহারের অভিযোগ তুলেছে ফেসবুক।

সামাজিক যোগাযোগের মাধ্যমের এই সংস্থাটি বিচারকদের আহ্বান জানিয়েছেন যেন র‌্যাংকওয়েভের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করার সুযোগ দেওয়া হয় যে তারা তথ্যগুলো সংগ্রহ এবং বিক্রি করে দিয়েছে কিনা জানার জন্য।

ফেসবুকের একটি সূত্র জানিয়েছে, তারা এখনো জানে না কতটা তথ্য সংগ্রহ করা হয়েছে এবং এতে কত কত গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে।

তবে সংস্থাটি জানিয়েছে, নতুন পদক্ষেপ অনুযায়ী ডেভেলপারদের একটি ম্যাসেজ পাঠানো হবে যে ফেসবুক তাদের নীতি প্রয়োগে প্রতিজ্ঞাবদ্ধ।

ফেসবুকের প্ল্যাটফর্ম এনফোর্সমেন্টের ডিরেক্টর জেসিকা রোমেরো বলেন, ফেসবুক র‌্যাংকওয়েভের বিজ্ঞাপণ ও বিপণনের সঙ্গে সম্পর্কযুক্ত তথ্যসমূহ নিয়ে তদন্ত করছে। কিন্তু র‌্যাংকওয়েভ আমাদের নীতির সঙ্গে কতটা সম্মতিপূর্ণ সেটা নিশ্চিত হওয়ার প্রচেষ্টার সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ।

তবে এই ঘটনায় র‌্যাংকওয়েভের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার ক্যালিফোর্নিয়ায় জমা দেওয়া তথ্য অনুসারে, ফেসবুক র‌্যাংকওয়েভের প্রতি অভিযোগ তুলছে ৩০টি ভিন্ন ধরনের অ্যাপ ব্যবহারের যেগুলো ফেসবুক পেজগুলোর লাইক ও কমেন্ট ট্র্যাক করে এবং সেগুলো বিশ্লেষণ করে।

র‌্যাংকওয়েভের একটি ব্যবহারকারী অ্যাপও আছে যেটা ব্যবহারকারীর অনুমতি নেয়ার পরে ব্যবহারকারীর পোস্টের জনপ্রিয়তা অনুসরণ করে। ফেসবুক জানিয়েছে, তারপর সেই অ্যাপটি, ‘সামাজিক প্রভাবের মাত্রা’ গণনা করে।

২০১৪ সাল থেকে এসব তথ্য পেয়েছে ফেসবুক, র‌্যাংকওয়েভ তাদের অ্যাপ দিয়ে তথ্য সংগ্রহ করছে তাদের নিজেদের ব্যবসার উদ্দেশ্যে, তার মধ্যে রয়েছে বিজ্ঞাপন ও বিপণন প্রতিষ্ঠাণগুলোকে পরামর্শ সেবা প্রদান করা।

মামলায় ফেসবুক র‌্যাংকওয়েভের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বারবার তাদের অনুরোধ করা সত্বেও কোনো অডিট করার সুযোগ দিতে এবং তাদের কাছে যেসব তথ্য আছে সেই সম্পর্কিত কোনো প্রমাণ দিতে প্রত্যাখ্যান করেছে।

ফেসবুক চায় বিচারক সেই সব পদক্ষেপ গ্রহণে র‌্যাংকওয়েভকে চাপ দিক। এবং অনির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিক। কারণ এর ফলে ফেসবুকের খ্যাতি ও জনবিশ্বাস হুমকির মুখে পড়েছে। ২০১৮ সালের জুন পর্যন্ত কার্যকর ছিলো র‌্যাংকওয়েভ।

কেমব্রিজ অ্যানালাইটিকা কেলেঙ্কারীর পরে নিজেদের তথ্য বিষয়ে সতর্ক ফেসবুক।  সেই সময়ে ফেসবুকের মাধ্যমে তথ্য সংগ্রহ করে সেটা রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছিলো।  আর সেটা ব্যবহৃত হয়েছিলো মার্কিন নির্বাচনে। তাতে বেশ ঝামেলাতেই পড়েছিলো ফেসবুক।

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্ষণের সবচেয়ে কঠোর শাস্তি দেয়া ১৫টি দেশ

পরবর্তী

নারী পুরুষের বৈষম্য নিয়ে ইসলাম কী বলে?

পরবর্তী

নারী পুরুষের বৈষম্য নিয়ে ইসলাম কী বলে?

সড়ক দুর্ঘটনা

চার মাসে সড়কে নিহত দেড় হাজার মানুষ

সর্বশেষ

ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য বাইরে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ভিসায় নতুন নিয়ম, ৩১ আগস্ট থেকে লাগবে ২ নথি

আগস্ট ৩০, ২০২৬

ধ্বংসস্তূপ থেকে অবিশ্বাস্যভাবে উদ্ধার হওয়া শিশুর সঙ্গে বাবা-মায়ের পুনর্মিলন

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT