চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রয়টার্সে তার প্রথমদিনই ছবি তুলতে হয় হলি আর্টিজানে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৮
সাক্ষাতকার
A A

প্রথম বাংলাদেশি হিসেবে পুলিৎজার জয়ী ফটো সাংবাদিক মোহাম্মদ পনির হোসেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে যোগ দেন ২০১৬ সালের ১ জুলাই। সেদিনই তাকে ছুটতে হয় জঙ্গি হামলার কবলে পড়া গুলশানের হলি আর্টিজানে। রয়টার্সের হয়ে সেটাই ছিল তার প্রথম অ্যাসাইনমেন্ট।

‘হলি আর্টিজানের সন্ত্রাসী হামলার ঘটনা কাভার করা ছিলো আমার করা রয়টার্সের প্রথম অ্যাসাইনমেন্ট। ওই দিনই ছিলো রয়টার্সে আমার চাকরির প্রথম দিন,’ রয়টার্সের হয়ে পুলিৎজার জয়ের পর বলছিলেন পনির।

রয়টার্সের সঙ্গে যুক্ত হয়ে দুই বছরের কম সময়ের মধ্যেই তিনি অর্জন করেছেন সাংবাদিকতায় সর্বোচ্চ পুরস্কার পুলিৎজার।

রোহিঙ্গা সংকটের ভয়াবহতা আলোকচিত্রের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরার কৃতিত্বের হিসেবে সংবাদ সংস্থা রয়টার্সের যে ফটোগ্রাফি টিম এবার পুলিৎজার পুরস্কার পেয়েছেন তাদেন একজন মোহাম্মদ পনির হোসেন। রয়টার্স টিমের ছবিগুলোর মধ্যে তার একারই ছিল তিনটি আলোকচিত্র।

চ্যানেল আই অনলাইনকে পনির বলেন, ‘এ পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত।  বিশেষ করে বাংলাদেশের নাম আমার কাজের মাধ্যমে বিশ্বের কাছে পৌঁছে দিতে পেরে আমি গর্বিত। ‘

মোহাম্মদ পনির হোসেনের তোলা আলোকচিত্র

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়া পনির প্রথম ক্যামেরা হাতে পান ২০১০ সালে। ২০১৪ সালে কাউন্টার ফটোতে আলোকচিত্রের উপর মেন্টরশিপ প্রোগ্রামে অংশ নেন। ভিজ্যুয়াল জার্নালিজমের উপর অনলাইনে ডিপ্লোমা ডিগ্রি নেন ফিলিপিন্সের আন্তেনো দে ম্যানিলা বিশ্ববিদ্যালয় থেকে। অবশ্য শেষ প্রেজেন্টেশনটা দিতে হয়েছে বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে। এই তার আলোকচিত্র বিষয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা।

Reneta

তবে প্রাতিষ্ঠানিক পড়াশোনার বাইরে তিনি সবসময় বিভিন্ন আলোকচিত্রীর আলোকচিত্রগুলো মনোযোগ দিয়ে দেখতেন। তিনি মনে করেন, যেকোনো বিষয়ে দক্ষতা অর্জনে পাঠের বিকল্প নেই।

বৃষ্টিতে আশ্রয়হীন রোহিঙ্গা শরণার্থী। ছবি: মোহাম্মদ পনির হোসেন

রোহিঙ্গা সংকটকে তিনি খুব কাছ থেকে দেখেছেন। সেই সময়ের কথা উল্লেখ করে পনির বলেন: ২০১৭ সালের ২৫ আগস্ট কক্সবাজার থেকে আমার ফিরে আসার কথা ছিল। বিমানের টিকেটও কেটে ফেলেছিলাম। কিন্তু যখন শুনলাম রোহিঙ্গারা দল বেঁধে আসছে, তখন ছুটে গেলাম উখিয়ায়।’

রোহিঙ্গাদের অসহায়ত্ব, দুঃখ-কষ্ট দেখে আহত হয়েছেন পনির। তার চেষ্টা ছিল রোহিঙ্গা শরণার্থীদের তীব্র কষ্টের প্রকৃত চিত্র আলোকচিত্রে তুলে আনা। কাজের প্রতি একাগ্রতা ও মানবিক দায়বদ্ধতা থেকে তুলে আনা আলোকচিত্রই তাকে এনে দিয়েছে এমন সাফল্য।

রয়টার্স টিমের ছবিগুলো জমা দেয়া হয়েছিল ব্রেকিং নিউজ ক্যাটাগরিতে। তবে, বিচারকরা সেগুলো ফিচার ক্যাটাগরির জন্য বেশি উপযুক্ত মনে করে ফিচার ফটোতে পনিরসহ রয়টার্স টিমকে পুলিৎজার পুরস্কারে ভূষিত করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলোকচিত্রীপনির হোসেনপুলিৎজাররয়টার্সলিড নিউজ
শেয়ারTweetPin3

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২৫, ২০২৬

আবাসন প্রকল্প: তিন দফা সময় বাড়িয়েও লক্ষ্য পূরণে ব্যর্থ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

এপ্রিল ২৫, ২০২৬

পিএসএলের ফাইনাল মাঠে বসে দেখার অনুমতি পেল দর্শক

এপ্রিল ২৫, ২০২৬

মেধাভিত্তিক ও জনবান্ধব প্রশাসন গড়ার ওপর জোর দিলেন তারেক রহমান

এপ্রিল ২৫, ২০২৬

অগ্রগতির আশা যুক্তরাষ্ট্রের, সরাসরি আলোচনা নাকচ ইরানের

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT