চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে বাস করেও তারা পাকিস্তানের সেবাদাস: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ন ১৭, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা যুদ্ধাপরাধীদের বিচার সমর্থন করেনি, বিরোধিতা করেছে, তাদের মুখোশ আজ উন্মোচিত হয়েছে। বাংলাদেশে বাস করেও তারা পাকিস্তানের সেবা দাস। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা ৭ মার্চ মানে না, তারা মুক্তিযুদ্ধ মানে কিনা সন্দেহ আছে’।

মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৭ই এপ্রিল মুজিবনগর দিবসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: আজ প্রমাণ হয়ে গেছে, বিএনপি মুক্তিযুদ্ধকে ব্যবহার করে নির্বাচনের সময়। তারা মুক্তিযুদ্ধকে চেতনায় লালন করে না।

তিনি প্রশ্ন রাখেন: যারা ক্ষমতায় এসে জাতির পিতার হন্তারকদের পুরস্কৃত করে, আমরা তাদের মুক্তিযোদ্ধা বলে স্বীকার করি না। তারা শুধু নির্বাচনের ইশতেহারে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে, মানুষকে প্রতারিত করে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন: তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করেছিলো। ২১ আগস্ট বিএনপির সরকার আমাদের নেত্রীকে হত্যার চেষ্টা করেছিলো। তাদের যুবরাজ তারেক রহমান এখন টেমস্ নদীর পাড়ে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

‘তারা ৯ বছর ধরে আন্দোলনের ডাক দিয়েও ৯ মিনিটের জন্য রাস্তায় দাঁড়াতে পারেনি। আমরা বাধাও দেইনি। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ওই তারেক রহমান সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল। আমরা দেখেছি, তারেক রহমান লন্ডনে বসে এ আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চালিয়েছে। তার একটি অডিও টেপ আমরা শুনেছি।’

Reneta

প্রধানমন্ত্রীর ঘোষণার পর ছাত্ররা যখন ফিরে গেলো তখন বিএনপির নেতৃত্ব চুপসে গেছে বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন: মানুষকে মারা যায় কিন্তু তার স্বপ্নকে কখনও মারা যায় না। বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্বপ্ন বেঁচে আছে। সেই স্বপ্ন এগিয়ে নিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে প্রবেশ করেছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার পাশে আমাদের থাকতে হবে। কোন ষড়যন্ত্র যেনো এ অগ্রযাত্রা রুখে দিতে না পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন: যে বাংলাদেশর স্বপ্ন জাতির পিতা শেখ মুজিবুর রহমান দেখেছিলেন, জননেত্রী শেখ হাসিনা দেশকে সেই দেখানো পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

একটি চক্র দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। সন্ত্রাস-জঙ্গিবাদের মধ্যদিয়ে তাদের চালানো এ অপচেষ্টা কখনও সফল হবে না। কোন ষড়যন্ত্রের কাছে শেখ হাসিনার সরকার মাথানত করবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন: যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে কটাক্ষ করে, শহীদ সংখ্যা নিয়ো প্রশ্ন তোলে তাদের এ দেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে।

বিএনপির দিকে অভিযোগ ছুঁড়ে দিয়ে তাদের অগণতান্ত্রিক আচরণ রুখে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন: দলটি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন স্বীকার করে না। তারা এখন নির্বাচন বানচালের অপচেষ্টা করছে। তাদের এ অপচেষ্টা রুখে দিতে আমাদের সচেতন থাকতে হবে।

দলটির অন্যতম যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক তার বক্তব্যে বলেন: জিয়াউর রহমান-মোস্তাক আহমেদ-এরশাদেরা ১৭ এপ্রিলকে মুছে ফেলার চেষ্টা করেছিলা, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে। তারা এ দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিলো। কিন্তু এ দেশের জনগণ সেটি মেনে নেয়নি। জাতির জনকের মেয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ওই জামায়াত-বিএনপি সরকারকে উৎখাতে বারবার অপচেষ্টা করছে। তারেক রহমান লন্ডনে বসে সাধারণ ছাত্রদের আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমাদের এসকল অপচেষ্টা রুখে দিতে সতর্ক থাকতে হবে।’

এ কে এম রহমতউল্লাহ এমপির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এডভোকেট সাহারা খাতুন, এডভোকেট আব্দুল মতিন খসরু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরমুজিবনগর দিবসলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সারাবিশ্বে কমছে হাম, বাংলাদেশে কেন বাড়ছে?

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জামিন পেলেন জামায়াত নেত্রী বিবি সাওদা

এপ্রিল ৭, ২০২৬

জুনে সান মারিনোয় খেলতে যাবে বাংলাদেশ

এপ্রিল ৭, ২০২৬

বর্তমান সরকারের দুর্নীতি থাকলেও তদন্ত হবে: জাহেদ উর রহমান

এপ্রিল ৭, ২০২৬

আদালতে শিরীন শারমিন, কারাগারে আটক রাখার আবেদন

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT