চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রয়টার্সের দুই সাংবাদিকের মুক্তির দাবিতে মিয়ানমারে সাংবাদিকদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

মিয়ানমার রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো জাতিগত নিধনের সংবাদ সংগ্রহে অনুসন্ধানের সময় রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে আটক বার্তা সংস্থা রয়টার্সের কারাদণ্ড প্রাপ্ত দুই সাংবাদিকের মুক্তির দাবিতে আন্দোলনে নেমেছে স্কুল, যুব সাংবাদিক ও অনলাইন অ্যাকটিভিস্ট।

রোববার মিয়ানমারের ইয়াঙ্গুনে হাইস্কুলের ছাত্রছাত্রীসহ শান্তিপূর্ণভাবে আন্দোলন অংশ নেয় তারা। এসময় প্রতিবাদকারীরা সাজা প্রাপ্ত দুই সাংবাদিকের মুক্তির দাবিতে স্বাক্ষর অভিযানসহ স্লোগান দিতে থাকেন।
দণ্ড পাওয়া বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক হলেন- ওয়া লোন এবং কিয়াও সোয়ে উ।
আন্দোলনের সময় প্রতিবাদকারীদের পুলিশ পাহারায় রাখলে তারা কালো বেলুনে ‘ওয়া লোন এবং কিয়াও সোয়ে উ’কে মুক্তি দাও’ স্লোগান লিখে প্রতিবাদ করেন।

এ বিষয়ে তারা জাতিসংঘের সিনিয়র কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং মানবাধিকার সংস্থার প্রতি সাংবাদিকদ্বয়ের দ্রুত মুক্তির জন্য দৃষ্টি আকর্ষণ করেন।

Banglabid

এ দিকে শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচি গত সপ্তাহে এক অনুষ্ঠানে বলেন, মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে এই মামলার কোন সম্পর্ক নেই। তাদের দুইজনকে দণ্ড দেয়া হয়েছে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গের অভিযোগে, তারা সাংবাদিক এই জন্য নয়।

মিয়ানমারের সাংবাদিক সংস্থার এক বিবৃতি দেশের নেতাদের সমালোচনা করে বলা হয়, ‘সুচির এই মতামতে আমরা হতাশ।’

প্রতিবাদকারীরা হত্যা কখনো রাষ্ট্রীয় গোপন বিষয় হতে পারেনা বলে স্বাক্ষর অভিযান শুরু করেছে। সত্য প্রকাশ কখনো অন্যায় হতে পারেনা। এ সময় তারা মিয়ানমার আর্মি এবং সুচির অবস্থান নিয়ে নাটিকা পরিবেশন করেন।

Reneta

প্রতিবাদকারীরা বলেন, সাংবাদিকদের জানা দরকার পৃথিবীর কোথায় কি ঘটছে। আমাদের সাংবাদিকদের প্রয়োজন আছে, কান ও চোখ ছাড়া মানুষ যেমন নির্বোধ হয়ে যায় সাংবাদিকদের ছাড়া আমরাও তা হয়ে যাবো।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ইয়াঙ্গুনের একটি রেস্টুরেন্ট থেকে তাদেরকে আটক করে মিয়ানমার পুলিশ। ওই সময় তাদের কাছে কিছু সরকারি নথিপত্র ছিল যা পুলিশই অনুসন্ধানের সময় তাদের দিয়েছিল।
গ্রেপ্তারের পর দুই সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে অভিযোগ এনে তাদের ৭ বছরের সাজা প্রদান করে দেশটির একটি আদালত।

কারাদণ্ড দিয়ে রায় ঘোষণার পরও আগের মতোই নিজেদের নির্দোষ দাবি করেছেন ওয়া লোন এবং কিয়াও সোয়ে উ। তাদের দাবি, পুলিশ তাদেরকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রয়টার্সের দুই সাংবাদিকসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফোর্বসের ১০০ ধনীর একজনের সম্পদ নিলামে তুলবে সৌদি আরব

পরবর্তী

‘শিল্পী নয়, সংকট প্রযোজক ও ছবি নির্মাণের মানসিকতার’

পরবর্তী

‘শিল্পী নয়, সংকট প্রযোজক ও ছবি নির্মাণের মানসিকতার’

কোটা

প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা না রাখার সুপারিশ

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT