চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিত-ধাওয়ানকে টার্গেট করতে বললেন মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নিধাস ট্রফির ফাইনাল ম্যাচে রোববার ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। গ্রুপপর্বে দুই জয় আর দুই হার টাইগারদের। হার দুটি ভারতের বিপক্ষে। শিরোপার মঞ্চে তাই কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা মনে করেন, ভারতীয় দুই ওপেনারকে দ্রুত ফেরাতে পারলে বাংলাদেশের হাতেই থাকবে ম্যাচ।

‘রোহিত ও ধাওয়ানের উইকেট যদি আমরা দ্রুত নিতে পারি, তাহলে ম্যাচটা আমাদের হাতে থাকবে। কারণ এ দুজনই নিয়মিত টি-টুয়েন্টি খেলে। ওদের দুজনকে শুরুতেই আউট করা খুব গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে চাহাল এবং ওয়াশিংটনের স্পিন ভালভাবে সামলাতে হবে। এই চারটা খেলোয়াড়কে নিয়ে ভালভাবে পরিকল্পনা করলে সহজ হয়ে যাবে।’

শনিবার মিরপুরের একাডেমি মাঠে আবাহনীর ডেরায় অনুশীলন সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মাশরাফী। শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবারের ম্যাচে ‘নো বল’ বিতর্ক নিয়েও প্রশ্ন যায় এই পেসারের কাছে। প্রতিবাদে আরেকটু সংযত হওয়া যেত বলে মত দেন ম্যাশ।

‘যেটা হয়েছে মাঠে হিট অব দ্য মোমেন্ট বলতে পারেন। নো বলটা আমাদের পক্ষে আসা উচিত ছিল। টি-টুয়েন্টিতে ওভারে দুইটা বাউন্সার মারবেন, এটা তো ক্রিকেটিং নিয়মে নাই। হয়ত আরেকটু সংযত হলে ভাল হত। কিন্তু যেটা বললাম হিট অব দ্য মোমেন্টে হয়ে গেছে।’

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশকে ফাইনালে তুলতে নিজেকে উজাড় করে দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের সামনে জয়ের জন্য ৪ বলে ১২ রানের কঠিন সমীকরণ তখন। তৃতীয় বলে রিয়াদ অফস্টাম্পের বাইরে করা উদানার স্লোয়ার ডেলিভারিতে কাভারের উপর দিয়ে হাঁকান চার। চতুর্থ বলে দুই রান নিয়ে স্ট্রাইক ধরে রাখেন। এই ডানহাতি ব্যাটসম্যান শেষ ২ বলে ৬ রানের সমীকরণ মেলান ডিপ স্কয়ার লেগের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে। এক বল হাতে রেখে ১৬০ রান তাড়া করে জেতে বাংলাদেশ। ১৮ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ।

ব্যাটিংয়ে প্রতি ম্যাচেই কাউকে না কাউকে ‘মাহমুদউল্লাহ’ হয়ে উঠতে বলছেন মাশরাফী, ‘চার বলে যখন ১২ লাগবে। তখন রিয়াদ প্রথম চারটা মারল। তখন মনে হয়েছে সম্ভব। তার আগে নো বলটা আমাদের পক্ষে আসতে পারত। তারপর রিয়াদ যেভাবে খেলেছে অসাধারণ। ১৮ বলে ৪৩। প্রথম থেকে এসেই যেভাবে অ্যাটাক করেছে ওটা ছিল দারুণ। টি-টুয়েন্টি ম্যাচে আসলে একজনকে এরকম খেলতে হয়। প্রতিদিন রিয়াদ খেলবে না, কাউকে না কাউকে খেলতে হবে।’

মুখোমুখি দেখায় দুবারই ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। তবে শুক্রবার প্রেমাদাসায় সেমিফাইনালে রূপ নেয়া ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে জয় এসেছে তাতে আত্মবিশ্বাসে টগবগ করছে টাইগার শিবির। এবার ভারতের বিপক্ষেও দারুণ কিছুর অপেক্ষা!

ট্যাগ: নিধান ট্রফিমাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

দ্বিতীয় সিলেট চলচ্চিত্র উৎসবে ১২২ দেশের চলচ্চিত্র

পরবর্তী

‘বাংলাদেশের কাছে হেরেছ’ -এমন কথা শুনতে চায় না ভারত

পরবর্তী

‘বাংলাদেশের কাছে হেরেছ’ -এমন কথা শুনতে চায় না ভারত

উড়োজাহাজ

কাঠমান্ডু ট্র্যাজেডি: পাইলট আসলে কতটা দায়ি?

সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT