চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৪৬ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
জনসমাগমের পাশে ধোঁয়া উড়ছে, দূরে বনাঞ্চল ও আকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর হত্যা, নির্যাতন আর জ্বালাও-পোড়াও চলছেই। এই নির্যাতনের ঘটনায় সারাবিশ্ব স্তব্ধ ও বিস্মিত। বার বার আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে রোহিঙ্গা ইস্যুর সমাধানে মিয়ানমারের উপরে চাপ সৃষ্টি করা হলেও আপাত দৃষ্টিতে এটি সহজেই অনুমেয় যে দেশটি তা কানে তুলছে না। মিয়ানমার সরকারের এমন একরোখা ও গোয়ার্তুমি আচরণ খুবই অমানবিক ও লজ্জাজনক। ঘটনার ভয়াবহতা উপলব্ধি করে মানবিক দিক থেকে বাংলাদেশ এখন পর্যন্ত প্রায় ৭ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশ এবং শেখ হাসিনার সরকার সব থেকে বেশি করেছে। অপরদিকে ভারতের পক্ষ থেকে সহযোগিতা আসলেও থাইল্যান্ড, লাওস এবং চীনের পক্ষ থেকে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোন উদ্যোগ দেখা যায়নি। রোহিঙ্গারা জন্মগতভাবে মিয়ানমারের নাগরিক। প্রতিটি মানুষেরিই নিজ মাতৃভূমিতে বসবাসের অধিকার রয়েছে। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের দেওয়া ৮৮ দফা সুপারিশমালা বাস্তবায়নের মাধ্যমেই এ্ই সংকটের সমাধান করতে হবে এবং দেশের বাইরে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে হবে। কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে রাখাইনে চলমান রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান মিয়ানমারকেই করতে হবে বলে মত প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। এছাড়া রোহিঙ্গারা যেন তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে পারে এবং সেখানে নিরাপদে থাকতে পারে তারও নিশ্চয়তার কথা বলেছেন তিনি। আমরাও এমনটি মনে করি। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে না নিয়ে এই সমস্যার সমাধানের কোন সুযোগ নেই। ইতোমধ্যে কমিশনের সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। আমরা  অবিলম্বে মিয়ানমার সরকারের জাতিগত নিধন বন্ধের আহবান জানাই। এবং প্রতিবেশি দেশকে শরণার্থী দিয়ে, সামরিক উস্কানি দিয়ে পরিস্থিতি জটিল না করে সমস্যার সমাধান করার উদ্যোগ নিতে আহবান জানাই। আমরা মনে করি কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নই এর সুষ্ঠু বাস্তবায়ন করতে পারে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমার মনে হয়েছিল আমি বিজয়ী হতে পারি: নুসরাত সায়েম

পরবর্তী

টাইটেল গান দিয়ে শুরু হলো রবিন খানের ছবি

পরবর্তী
রবিন খানের ছবি টাইটেল গান দিয়ে শুরু, একত্রে কেক কাটা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইটেল গান দিয়ে শুরু হলো রবিন খানের ছবি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটির আধাডজনের দিনে লিভারপুলের হোঁচট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT