চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসন: বাংলাদেশের প্রচেষ্টায় ব্রুনাইয়ের সমর্থন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় ধন্যবাদ জানিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশের প্রচেষ্টায় সমর্থন দিয়েছেন ব্রুনাইয়ের সুলতান।

শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাই সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: রোহিঙ্গাদের ভাসানচরে না পাঠানোর কারণে তারা কোনো প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হলে এর দায়ভার বিদেশি সংস্থাদেরও নিতে হবে।

Banglabid

তিনি বলেন: কিছু করার থাকলে আপনারা মিয়ানমারে গিয়ে করেন। কিছু মানুষ যতটা এই রোহিঙ্গাদের জন্য কাজ করতে চায় ততটা তাদের ফেরত যাওয়ার ক্ষেত্রে করতে আগ্রহী নয়। কক্সবাজার যাওয়া সহজ, থাকা আনন্দের। যেসব স্বেচ্ছাসেবক রোহিঙ্গাদের সেবা দিতে আসেন, তারা বোধ হয় নিজেদের সেবার দিকেও তাকান। রোহিঙ্গারা ফেরত যেতে চাইলেও অনেক স্বেচ্ছাসেবী সংস্থা চায় না তারা ভাসানচরে যাক। সন্ত্রাসের ঝুঁকি তো আছেই। কিন্তু আমরা প্রস্তুত আছি। তবে এটা শুধুই আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে হবে না, জনগণকেও সচেতন হতে হবে।

বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন: গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় ঘটে যাওয়া মর্মান্তিক সিরিজ বোমা হামলায় নিহতদের স্মরণ করছি। এ হামলায় আমার ফুফাতো ভাই শেখ সেলিমের মেয়ের ছেলে আমার নাতি ৮ বছরের নিষ্পাপ শিশু জায়ান চৌধুরী নিহত হয়েছে। জায়ানের বাবা মশিউর হক চৌধুরী এখন পর্যন্ত গুরুতর আহত অবস্থায় শ্রীলঙ্কার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

তিনি বলেন: আমি ব্রুনাইয়ের রাজধানীতে পৌঁছানোর পর এই মর্মান্তিক হামলার খবর শুনতে পাই। আমাদের প্লেনটা যখন আকাশে উড়ছিল তখন খবর আসলো এ ধরনের হামলা হয়েছে। পরবর্তীতে ওখানে নেমে বিস্তারিত খবরটা পাই। জায়ানের মৃত্যুর খবর পাই। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে একটি শোক বার্তা পাঠাই। আমি এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে কার্যকর এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণভবনপ্রধানমন্ত্রী শেখ হাসিনারোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেন গোপনে সাক্ষাত করলেন বলিউডের তিন খান?

পরবর্তী

শ্রীলঙ্কায় হামলার সময় মূলহোতাও নিহত

পরবর্তী
শ্রীলঙ্কা

শ্রীলঙ্কায় হামলার সময় মূলহোতাও নিহত

ইউরোপিয়ান সোনার বুট: মেসিকে ধাওয়া করছেন যারা

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT