চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে এবার কথিত আরসা নেতা হাশিমের মরদেহ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৮:২০ পূর্বাহ্ণ ০৩, নভেম্বর ২০২১
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের রোহিঙ্গা শিবির থেকে কথিত আরসা নেতা মোহাম্মদ হাশিমের মরদেহ পাওয়া গেছে। মূলত রোহিঙ্গাদের গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাহাবুবুর রহমান।

নিহত হাশিম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাংয়ের ২২ নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুরুল আমিনের ছেলে। সে কথিত আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এর সেকেন্ড ইন কমান্ড ছিলেন বলে ক্যাম্পের সাধারণ রোহিঙ্গারা জানিয়েছেন।

Banglabid

তবে আরসার কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই বলে প্রশাসন দাবি করে আসছে।

আইনশৃঙ্খলাবাহিনীর নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, আরসার নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে ক্যাম্পে ত্রাস সৃষ্টি করে আসছিল হাশিম। সে সম্প্রতি রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড ও মাদ্রাসায় হামলা চালিয়ে ৬ জন হত্যার অন্যতম হুকুমদাতা। ক্যাম্পে অঘোষিত নিয়ন্ত্রণ চালায় হাশিম। এমনকি যারা তার সঙ্গে চলেন তাদের পর্যন্ত বিভিন্নভাবে নির্যাতন চালায় সে। এসব ঘটনার কারণে সাধারণ রোহিঙ্গারা তার ওপর ক্ষিপ্ত ছিল। তাকে একা পেয়ে হয়তো গণপিটুনি দেয়া হয়েছে, এতে তার মৃত্যু হতে পারে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান চৌধুরী বলেন, ক্যাম্পেও প্রশাসনের লোক আছে। প্রয়োজনে ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরসারোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্রি ফায়ার গেমস্ খেলতে গিয়ে প্রতিপক্ষের হাতে যুবক খুন

পরবর্তী

‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

পরবর্তী

‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

করোনা

বিশ্বব্যাপী একদিনে করোনায় মৃত্যু বেড়েছে

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT