চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাতে আলোচনা করছে যুক্তরাষ্ট্র: বার্নিকাট

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:২৪ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের বার্নিকাট রোহিঙ্গা প্রত্যাবাসন আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গারা যেন স্বদেশে নিরাপদে ফেরত যেতে পারে সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে আলাপ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বৃহস্পতিবার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ সরকার ও সাধারণ মানুষের মানবিকতার প্রশংসা করে বার্নিকাট বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে হবে। তবে এ ক্ষেত্রে অবশ্যই নিরাপদে বসবাসের বিষয়টি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করে যে নির্যাতনের বর্ণনা পাওয়া গেছে তাতে রোহিঙ্গারা মিয়ানমারকে নিরাপদ মনে করে না। রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মিয়ানমারকে বলা হবে।

পরিদর্শনকালে তার সঙ্গে বিভিন্ন আর্ন্তজাতিক সংস্থা, সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, বিশ্ব খাদ্য সংস্থার(ডাব্লিউএফপি) পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর মাধ্যমে বাংলাদেশে রোহিঙ্গা সংকট মোকাবেলায় আরো ৬০ লাখ ডলার বিশ্ব খাদ্য সংস্থাকে প্রদান করছে যুক্তরাষ্ট্র।

এই তহবিল ডাব্লিউএফপিকে এই বছরের শুরুতে দেয়া ১০ লাখ ডলারের সঙ্গে যুক্ত হল। এই তহবিল খাদ্য বিতরণের পাশাপাশি মানবিক সহায়তা প্রদান করতে প্রয়োজনীয় সরঞ্জামাদি দিবে।

ট্যাগ: মার্শা বার্নিকাটরোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মাতাল’ স্টোকসের বোধোদয়

পরবর্তী

রোহিঙ্গা ইস্যুতে দরকার জাতীয় ঐক্য: মির্জা ফখরুল

পরবর্তী
বাংলাদেশ জাতীয়তাবাদ দল-বিপিডি এর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে দরকার জাতীয় ঐক্য: মির্জা ফখরুল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আনচেলত্তিকে ছাঁটাই করে পিএসজি-ক্ষতে বায়ার্নের মলম

সর্বশেষ

প্রেম মেনে নেয়নি পরিবার, সেই রাজীবের সঙ্গেই মালদ্বীপে পর্ণার বাগদান

আগস্ট ৩০, ২০২৬

বিড়ালও এবার গ্র্যাজুয়েট

আগস্ট ৩০, ২০২৬

তিন মাস মানুষ ঢোকেনি সুন্দরবনে, বদলে গেছে যে চিত্র

আগস্ট ৩০, ২০২৬

মেসিকে বুঝতে হলে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT