চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনচেলত্তিকে ছাঁটাই করে পিএসজি-ক্ষতে বায়ার্নের মলম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির কাছে হেরে এমনিতেই বিধ্বস্ত বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে ৩-০ গোলে হারে ‘বাভারিয়ানরা’। এরমধ্যেই আবার নতুন সংকট বায়ার্নের অন্দরমহলে। প্যারিস ম্যাসাকারের পর চাকরি হারিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। দায়িত্ব নেয়ার ১৫ মাসের মাথায় বরখাস্ত হলেন তিনি।

জার্মান গণমাধ্যমগুলো জানাচ্ছিল, দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই বরখাস্ত হতে পারেন আনচেলত্তি। দৈনিক বিল্ড খবর দেয়, পিএসজির কাছে হারের পর ক্লাবের সংকট নিয়ে বেশ কয়েকটি বৈঠক করেছেন বায়ার্ন কর্তারা। ফাইনাল সিদ্ধান্তটা আসতে পারে দিনের শেষবেলায়। পরে আনচেলত্তির বরখাস্তের খবর নিশ্চিত করেছে তারাই।

পত্রিকাটি আরও জানাচ্ছে, অ্যালিয়াঞ্জ অ্যারেনার ডাগআউটে সাবেক রিয়াল কোচের বিকল্পও ঠিক করে ফেলেছে বায়ার্ন। আনচেলত্তি স্থলাভিষিক্ত হতে পারেন বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ থমাস টুসেল।

পেপ গার্দিওলা সরে যাওয়ার পর বায়ার্নের দায়িত্ব নেন আনচেলত্তি। প্রথম মৌসুমে জার্মান কাইজারদের বুন্দেসলিগার শিরোপাও এনে দেন। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ঘটে বায়ার্নের।

নতুন মৌসুমটা ভাল যাচ্ছে না বায়ার্নের। জার্মান কাপের সেমিফাইনালে হারের পর চলতি বুন্দেসলিগায়ও টানা দুই ম্যাচে জয়হীন। তারমধ্যেই আবার চ্যাম্পিয়ন্স লিগের মত গুরুত্বপূর্ণ আসরে তিন গোলে হার।

শুধু দলের বাজে পারফরম্যান্সের জন্যই বরখাস্ত হননি আনচেলত্তি। বায়ার্নের বেশ কয়েকজন খেলোয়াড়ের সাথে সম্পর্কও ভাল যাচ্ছিল না তার। প্রকাশ্যে অন্যরা কেউ মুখ না খুললেও নিজের অসন্তোষের কথা জানিয়েছেন অভিজ্ঞ আরিয়েন রোবেন। ডাচম্যানের পক্ষেই পাল্লা ভারী বলে খবর জার্মান মিডিয়ার। আনচেলত্তি যার মূল্য দিলেন বরখাস্ত হয়ে। বায়ার্নের কোচ হিসেবে পিএসজির তিক্ত অভিজ্ঞতাটাই এখন শেষ স্মৃতি হয়ে থাকবে এই ইটালিয়ানের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা ইস্যুতে দরকার জাতীয় ঐক্য: মির্জা ফখরুল

পরবর্তী

নিউইয়র্কে নয়নতারার সঙ্গে প্রিয়াংকা

পরবর্তী
প্রিয়াংকা ও নয়নতারা

নিউইয়র্কে নয়নতারার সঙ্গে প্রিয়াংকা

সাবিনা স্মরণে বাংলাদেশে বিভিন্ন ব্যক্তি ও পুলিশ কর্মকর্তাদের সংবর্ধনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল আছে, আছে সাবিনাও

সর্বশেষ

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT