চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর সঙ্গে জুভদের বাজি কিনও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো-দিবালারা চার মাস বেতন নেবেন না

রোনালদো-দিবালারা চার মাস বেতন নেবেন না

তিনি তুরিনে চলে এসেছেন মৌসুমের শুরুতেই। তারপরেও মাদ্রিদে তাকে নিয়ে আলোচনা অব্যাহত। সোমবারই রিয়াল মাদ্রিদের এক প্রেস মিটে কোচ জিনেদিন জিদান বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর বদলি পাওয়া সম্ভব নয়।’

এতদিনে সেই উপলব্ধি নিশ্চয়ই হয়েছে জুভেন্টাস কোচ ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রিরও। সদ্য শনিবারই রোনালদোহীন জুভকে এসপিএলের কাছে হারতে হয়েছে লিগ ম্যাচে। যে ম্যাচে এক পয়েন্ট পেলেই মঙ্গলবার তারা আয়াক্সের বিপক্ষে নামত সিরি আ চ্যাম্পিয়ন হয়ে। আপাতত তা পিছিয়ে গেছে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের দরজা খুলতে পারে মঙ্গলবার রাতেই। বিশ্রাম নিয়ে আরও তরতাজা হয়ে যে ফিরছেন রোনালদো।

আয়াক্সের বিরুদ্ধে জুভেন্টাসের অসুবিধা, প্রথম লেগ জিততে না পারা। আর সুবিধা, আর্মস্টারডামের ম্যাচ ১-১ ড্র রেখে আসা। তুরিনে জুভরা জিতলেই শেষ চারে। এমনকি ০-০ ড্র করলেও সেমিফাইনালের টিকিট পাবেন রোনালদো-দিবালারা।

Banglabid

কিন্তু প্রতিপক্ষ আয়াক্স বলেই সতর্ক থাকতে চাইছেন জুভ ফুটবলাররা। গোলকিপার উজসিচ সজেনি যেমন। প্রথম লেগে বারবার তাকে সামলাতে হয়েছে আয়াক্সের অ্যাটাক। তার কথায়, ‘আয়াক্স প্রতিপক্ষ হিসেবে বেশ কঠিন। তারা যথেষ্ট আক্রমণাত্মক দল।’

আয়াক্স দল ভরপুর তারুণ্যে। ফ্রেঙ্কি ডি জং, মাথিস ডি লিংট, ডেভিড নেরেসদের সৌজন্যে এরিক টেন হাগের দল যেমন দৌড়াচ্ছে, তেমনই পাসিং ফুটবল খেলছে। সঙ্গে তাদিচ-জিয়েখদের মতো ফুটবলার যারা যেকোনো মুহূর্তে দূর থেকে শট নিতে পারেন।

ডাচ দলের তারুণ্যের জবাব জুভেন্টাস দিতে পারে ময়েস কিনের মাধ্যমে। সিরি আ-তে আগের ম্যাচে দল হারলেও কিন তার টানা চতুর্থ গোলটি করেছেন ওই ম্যাচে। যেদিন থেকে সিরি আ-তে এক ম্যাচে তিন পয়েন্ট চালু হয়েছে, তারপর সবচেয়ে কমবয়সী তরুণ হিসেবে কিন টানা চার ম্যাচে গোল করার রেকর্ড গড়েন। মারিও বালোতেল্লি ২০০৯ সালে গোল করেছিলেন টানা তিন ম্যাচে।

Reneta

রোনালদো দলে থাকা সত্ত্বেও কিন নিজের জাত চিনিয়েছেন। জুভেন্টাস সমর্থকদের মধ্যে ভরসার জায়গাও তৈরি করে ফেলেছেন। আয়াক্সের বিপক্ষে জুভের বাজি রোনালদোর পাশাপাশি কিনও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিয়ালের দুর্বলতা কাটছেই না

পরবর্তী

সারাদেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট 

পরবর্তী
নৌযান ধর্মঘট

সারাদেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট 

দুই দশক আগের রাতে চোখ ম্যানইউর, তৈরি বার্সেলোনাও

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT