চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর রিয়াল ছাড়ার দায় নিতে চাচ্ছেন না পেরেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

তার আমলেই রিয়াল মাদ্রিদ ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, এমন দায়টা নিজের কাঁধে নিতে চাচ্ছেন না ফ্লোরেন্টিনো পেরেজ। নিজের বিদায়ের ঘোষণাটা তাই রোনালদোকেই দেয়ার অনুরোধ রিয়াল মাদ্রিদ সভাপতির!

জুভেন্টাসে চলে যাচ্ছেন রোনালদো। শুরুতে গুঞ্জন থাকলেও এখন এটাই বাস্তব হওয়ার পথে। মূল্যটাও সবার জানা, ১০০ মিলিয়ন ইউরো। পর্তুগিজ মহাতারকার জন্য নাকি দামি ভিলাও ঠিক করে রেখেছেন জুভেন্টাস সভাপতি।

রিয়ালের সোনার ডিম পাড়া হাঁস রোনালদো। একটা সময় চ্যাম্পিয়ন্স লিগ জিততে ভুলে যাওয়া লস ব্লাঙ্কোসদের একবার নয়, দুবার নয়; চারবার ইউরোপ সেরা করেছেন সিআর সেভেন। যার মধ্যে আছে ২০১৫-১৬ মৌসুম থেকে টানা তিনবার!

Banglabid

বেতন-ভাতা মনমতো না হওয়ায় রিয়াল ছাড়ার সিদ্ধান্ত রোনালদোর একান্ত নিজেরই। সেই বিদায়টা যেন পেছনের দরজা দিয়ে না হয়ে গর্বের সঙ্গে মাথা উঁচু করেই হয়, সেটারই সুযোগ খোলা রাখতে চাইছে রিয়াল।

চার বছর আগে এমন সুযোগ পেয়েছিলেন রিয়াল ও স্প্যানিশদের সাবেক মিডফিল্ডার জাবি আলোনসো। বায়ার্ন মিউনিখে যাওয়ার আগে রিয়াল ও ভক্তদের জাবি বলেছিলেন, ‘ক্লাব আমাকে ছাড়তে চায় না। তবে শেষপর্যন্ত তাদের বিদায়টা মানতেই হয়েছে। আমার বিদায়ে যে তাদের কোনো হাত ছিল না সেটা ক্লাব ভালো করেই জানে।’

ঠিক এই সুযোগটাই পাচ্ছেন রোনালদো। যে ক্লাবকে ৯টি বছর নিজের সর্বোচ্চটা দিয়ে এসেছেন, সেখান থেকে মাথা নিচু করে চলে আসতে নিশ্চয় চান না পাঁচবারের বিশ্বসেরা তারকা। রিয়ালও চায় না তেমন কিছু হোক। তাতে রোনালদোর সম্মানও বাঁচে, সঙ্গে পেরেজের কাঁধও!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদলিড বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোটা সংস্কার আন্দোলন: নেপথ্যে শেখ হাসিনা টার্গেট

পরবর্তী

‘গাহি সাম্যের গান’ স্লোগান সামনে নিয়ে ‘সম্প্রীতি বাংলাদেশ’র আত্মপ্রকাশ

পরবর্তী

‘গাহি সাম্যের গান’ স্লোগান সামনে নিয়ে ‘সম্প্রীতি বাংলাদেশ’র আত্মপ্রকাশ

অস্থির মন শান্ত করতে কী করবেন?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইসরায়েলিদের হামলায় পশ্চিম তীরে বাড়ছে ফিলিস্তিনি বাস্তুচ্যুতি: এইচআরডব্লিউ

আগস্ট ২০, ২০২৬

সামরিক যুদ্ধে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে: ইরান

আগস্ট ২০, ২০২৬

এএফসি চ্যালেঞ্জ লিগে কঠিন চ্যালেঞ্জের গ্রুপেই পড়ল ফর্টিস

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যানসার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, শেষ ধাপের পরীক্ষায় সাফল্য

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসি-সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ সেপ্টেম্বর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT