চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর গোলে বাঁচল রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ পূর্বাহ্ণ ১৮, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি আসরে দুই দলের জয় সমান দুটি করে। শুধু গোল ব্যবধানে রিয়াল মাদ্রিদের থেকে পিছিয়ে টটেনহ্যাম হটস্পার। সান্তিয়াগো বার্নাব্যুতে সুযোগ ছিল দুদলেরই, পয়েন্ট বাড়িয়ে নেয়ার। কিন্তু মরিসিও পচেত্তেনি ও জিনেদিন জিদানের শিষ্যরা পয়েন্ট ভাগাভাগির বেশিকিছু এনে দিতে পারেনি দলকে।

হুগো লরিস নামক এক দেয়ালে বারবার আটকা পড়ে নিজেদের মাঠে এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয়েছে লস ব্লাঙ্কোসদের। টটেনহ্যাম হটস্পারের সঙ্গে যে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। রোনালদো-বেনজেমাদের দারুণ কিছু শট ঠেকিয়ে স্পারদের নায়ক গোলরক্ষক লরিস। আর রিয়ালের নায়ক রোনালদো, তার মূল্যবান এক গোলই চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে টানা অপরাজিত থাকার সংখ্যাটি ১৭ ম্যাচে নিয়েছে রিয়াল।

মঙ্গলবার রাতে পয়েন্ট হারালেও অবশ্য টেবিলের শীর্ষেই থাকছে রিয়াল। দুইয়ে থাকা টটেনহ্যামের সমান ৭ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে রোনালদোর দল। ‘এইচ’ গ্রুপের রাতের অন্য ম্যাচে অ্যাপোয়েল নিকোশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করা বরুশিয়া ডর্টমুন্ড তৃতীয় স্থানে আছে।

Banglabid

সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই বলের দখল রেখে টটেনহ্যাম রক্ষণকে ব্যতিব্যস্ত করেছেন রোনালদো-মডরিচরা। ডানপ্রান্ত থেকে আক্রমণ ভাগে বলের যোগান দিয়েছেন রিয়ালের তরুণ রাইটব্যাক আশরাফ হাকিমি। তার ক্রসে রোনালদোর হেড পোস্টে লেগেছে শুরুতেই। ১৭ মিনিটে তার পাস থেকেই রোনালদোর শট টটেনহ্যামের রক্ষণ কাঁপিয়ে চলে গেছে বাঁ-বারের গা ঘেঁষে।

বলের দখল ঠিক মত না পেলেও পাল্টা আক্রমণ করতে ছাড়েনি টটেনহ্যাম। ২০ মিনিটে এরিকসেনের কর্নার কিক থেকে হ্যারি কেনের মাথা ছোঁয়া গোলা কোনরকমে ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের বাঁচিয়েছেন গোলরক্ষক কেইলর নাভাস।

সেই গোল না পাওয়াটাই যেন তাঁতিয়ে দিয়েছিল টটেনহ্যামকে। ক্রমেই তারা বলের দখল বাড়িয়েছে, শানিয়েছে আক্রমণ। ২৮ মিনিটে তেমনই এক আক্রমণে পিছিয়ে পড়ে রিয়াল। বামপ্রান্ত থেকে সার্গেই অঁরিয়ের ক্রসে আসা বলে হ্যারি কেন ব্যাকহিল করতে গেলে ঠিকমত পা লাগাতে পারেননি। সেটি রাফায়েল ভারানের গায়ে লেগে জড়িয়ে যায় স্বাগতিকদের জালেই।


Reneta

পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া রিয়াল সমতা প্রায় ফিরিয়ে ফেলেছিল ইস্কোর বদান্যতায়। ৩২ মিনিটে স্বাগতিক স্ট্রাইকারের জোরাল শটটি ঝাঁপিয়ে পড়ে ফিরিয়েছেন স্পার গোলরক্ষক লরিস।

বিরতির মিনিট দুয়েক আগে স্বাগতিকদের সমতার আনন্দের ভাসান ক্রিস্টিয়ানো রোনালদো। সম্মিলিত এক আক্রমণের সময় বিপজ্জনক গতিতে এগোনো টনি ক্রুসকে বাজেভাবে ট্যাকল করে রিয়ালকে পেনাল্টি উপহার দেন স্পার ডিফেন্ডার অঁরিয়ের। সেখান থেকে স্পট কিকে ৪৩ মিনিটে গোল করেন রোনালদো।

চলতি আসরে রোনালদোর চ্যাম্পিয়ন্স লিগ গোল হল ৫টি। প্রথম দুই ম্যাচে দুটি করে গোল ছিল তার।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও বেশ গোছানো ফুটবল খেলেছে জিদানের দল। ৫৩ মিনিটে লরিস বাধা হয়ে না দাঁড়ালে এগিয়ে যেতে পারত রিয়াল। কাসেমিরোর উড়িয়ে মারা ক্রস থেকে বেনজেমার মাথা ছোঁয়া বল দারুণভাবে ফিরিয়েছেন স্পারদের ফরাসী গোলরক্ষক।

ম্যচের ৬৩ মিনিটে লরিসেই আবারও আটকে গেছে রিয়াল। পেনাল্টি বক্সের বাইরে থেকে নেয়া রোনালদোর বুলেট গতির শট হাত ছুঁয়ে বাইরে পাঠিয়ে দেন স্পার গোলরক্ষক। দুই মিনিট পরেই রোনালদোর আরেকটি মাটি কামড়ানো শট আটকে দিয়েছেন লরিস।

কিছুপর এগিয়ে যাওয়ার দুর্দান্ত সুযোগ হারিয়েছে টটেনহ্যামও। ৭১ মিনিটে ফার্নান্দো লরেন্তের রক্ষণচেরা পাস বামপ্রান্তে খুঁজে পায় হ্যারি কেনকে। সেই পাসে নেয়া ইংলিশ ফরোয়ার্ডের শট কোনরকমে ঠেকিয়ে দেন নাভাস। দুই মিনিট এরিকসেনের শট নাভাস দুর্দান্তভাবে ফিরিয়ে দিলে পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হয়েছে দুদলকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালদ্বীপের মডেল কন্যা রাউধা খুন হননি, আত্মহত্যা

পরবর্তী

জয়ের কেতন উড়িয়েছে ম্যানসিটি, লিভারপুলও

পরবর্তী
ফুটবল খেলোয়াড়রা গোলের জন্য চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ের কেতন উড়িয়েছে ম্যানসিটি, লিভারপুলও

শেখ রাসেল ও তার ছোট ভাইয়ের আদুরে মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু পরিবারের মধ্যমণি শেখ রাসেল

সর্বশেষ

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT