চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে ছাড়াই রিয়ালের গোলোৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ পূর্বাহ্ণ ০৭, মে ২০১৭
স্পোর্টস
A A
হামেস রদ্রিগেজ

হামেস রদ্রিগেজ

চোটের কারণে ছিলেন না গ্যারেথ বেল। দুর্দান্ত ফর্মে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো ও নিয়মিত গোলরক্ষক কেইলর নাভাসকেও বিশ্রামে রাখা হয়েছিল। তারপরও গ্রানাডাকে হারাতে কোন বেগ পেতে হল না রিয়াল মাদ্রিদকে। চলতি মৌসুম শেষে অবনমন হতে যাওয়া দলটিকে ৪-০ গোলে উড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে জিনেদিন জিদানের দল।

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধেই হওয়া চার গোলের দুটি করে হামেস রদ্রিগেজ ও আলভারো মোরাতার।

রাতের আগের ম্যাচে ন্যু ক্যাম্পে মেসির জোড়া ও নেইমার-সুয়ারেজের গোলে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়ে টেবিলে ব্যবধান বাড়িয়েছিল বার্সেলোনা। সেটি আবার সমতায় আনল রিয়াল। লুইস এনরিকের দলের পয়েন্ট এখন ৩৬ ম্যাচে ৮৪। এক ম্যাচ কম খেলে সমান ৮৪ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে পিছিয়ে রিয়াল দুইয়েই থাকল। লিগে নিজেদের বাকি তিন ম্যাচে ৭ পয়েন্ট পেলেই ২০১২ সালের পর আবারো লা লিগা জয়ের উৎসবে মাতবে বার্নাব্যুর দলটি।

Banglabid

বেল-রোনালদো-নাভাসের না থাকার ম্যাচে করিম বেনজেমা, টনি ক্রুস, মার্সেলোও প্রথম একাদশে ছিলেন না। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বসিয়ে একাদশ সাজানোর রাতে শুরুটা দুর্দান্তই ছিল রিয়ালে।

ম্যাচের তিন মিনিটেই প্রথম এগিয়ে যায় রিয়াল। লুকাস ভাসকেজের ডান দিক থেকে বাড়ানো ক্রসে আলতো করে পা ছুঁয়ে জাল খুঁজে নেন রদ্রিগেজ। পরে ১১ মিনিটের সময় নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন এই কলম্বিয়ান। ফ্যাবিও কোয়েন্ত্রাওর ক্রসে বল পেয়ে তাতে মাথা ছুঁইয়ে সেটি জালে জড়ান তিনি।

আলভারো মোরাতার উল্লাস

পরের গোল দুটি মোরাতার। এই স্প্যানিশ স্ট্রাইকার ৩০ মিনিটে দানিলোর কাটব্যাকে বল পেয়ে নিজের প্রথম গোলটি করেন। পরে একক নৈপুণ্যে ৩৫ মিনিটের সময় দ্বিতীয় গোলটি করেন বক্সের মধ্য থেকে কোনাকুনি এক শটে।

Reneta

মধ্যবিরতির আগে আরো সহজ দুটি গোলের সুযোগ নষ্ট করে অতিথিরা। প্রথমে ভাসকেজের কোনাকুনি শট ক্রসবার দুর্ভাগ্যে কাটা পড়ে, পরে জাল খুঁজে নিতে ব্যর্থ হন কাসেমিরো। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে দানিলোর শটও পোস্টে লাগে। ম্যাচের বাকি সময়েও সহজ সুযোগ হাতছাড়ার মহড়া জারি রেখে ওই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এমএসএন’ ত্রয়ীর গোলে টিকে থাকল বার্সার শিরোপা স্বপ্ন

পরবর্তী

বিশ্বনেতাদের হত্যা ষড়যন্ত্রে সিআইএ’র দীর্ঘ ইতিহাস

পরবর্তী

বিশ্বনেতাদের হত্যা ষড়যন্ত্রে সিআইএ’র দীর্ঘ ইতিহাস

ঝিনাইদহের মহেশপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, নিহত ২

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT