চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোগীদের হয়রানি বন্ধে মমতার হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

রোগীদের হয়রানি ও হেনস্থা বন্ধ করতে বেসরকারি হাসপাতালগুলোকে কড়া বার্তা দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, তাদের (হাসপাতালগুলোর) কর্মকাণ্ড নিয়ন্ত্রণ আর নজরদারী বাড়াতে আইন পরিবর্তন করা হবে। এছাড়া বিশেষ একটি কমিশনও তৈরি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অকারণে চিকিৎসার বিল বাড়ানো, আপদ-কালীন চিকিৎসা না দেয়া, বিনা কারণে নানা ধরণের পরীক্ষা করাতে বাধ্য করা, এমনকি টাকা না পেলে মৃতদেহ আটকে রাখাসহ সরকারের কাছে জমা পড়া নানা অভিযোগ নিয়ে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে বুধবার বৈঠক করেন মমতা ব্যানার্জী। বুধবার সন্ধ্যায় ওই বৈঠকের লাইভ সম্প্রচার করে পশ্চিমবঙ্গের সংবাদ টেলিভিশন।

বৈঠকে মমতা বলেন, বাংলাদেশ থেকে কলকাতায় চিকিৎসা করাতে আসারাও বেসরকারি হাসপাতালগুলো রোগীর পরিবারের ওপর অহেতুক বাড়তি বিল চাপাচ্ছে বলে তার কাছে  অভিযোগ করেছেন।

বৈঠকে বিভিন্ন হয়রানি ও হেনস্তার জবাব দিতে গিয়ে বেসরকারি হাসপাতালের মালিক ও কর্মকর্তাদের বেশ নাজেহাল অবস্থায় পরিলক্ষিত হয়।

ঐ বৈঠকেই মুখ্যমন্ত্রী জানান বেসরকারি হাসপাতালগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কয়েকদিনের মধ্যেই আইন পরিবর্তন করা হবে। গঠিত হবে নজরদারীর জন্য ১০ সদস্য বিশিষ্ট একটি কমিশনও। যারা প্রত্যেকটি হাসপাতালের কাজকর্ম নিয়ে মাসিক রিপোর্ট তৈরি করবে।

গত সপ্তাহে কলকাতার বড় একটি বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর চালানোর পরেই সরকার সিদ্ধান্ত নিয়েছিল, সব বেসরকারি চিকিৎসা ব্যবস্থায় যুক্তদের সঙ্গে এরকম একটি বৈঠক করবে।

তার আগেই প্রায় হাজার খানেক বেসরকারি হাসপাতালে নিজস্ব সমীক্ষা চালিয়েছে সরকার। শো-কজ আর লাইসেন্স বাতিলও হয়েছে অনেকের।

পশ্চিমবঙ্গের বেসরকারি হাসপাতালগুলোতে শুধু কলকাতা বা পার্শ্ববর্তী জেলা বা রাজ্যের মানুষ নয়, বাংলাদেশ থেকেও হাজার হাজার রোগী নিয়মিত চিকিৎসা করাতে যান।

ট্যাগ: মমতা বন্দ্যোপাধ্যায়মমতা ব্যানার্জি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারকাবহুল অ্যালবাম নিয়ে আসছে ধ্রুব মিউজিক স্টেশন

পরবর্তী

সেন্সরে আটকে গেছে ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’

পরবর্তী

সেন্সরে আটকে গেছে ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’

‘অবিশ্বাস্য, ব্যাখ্যাতীত, অমার্জনীয়’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT