চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো একা আর কত করবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ১৮, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

মঙ্গলবার রাতে ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যর্থতা ও লিওনেল মেসির সাফল্য ঘিরে দু’ভাগ ফুটবল বিশ্ব। কিন্তু সাফল্য ও ব্যর্থতার মিশেলে দু’জনেই নিজেদের জগতে বিচরণ করছেন। রোনালদোদের ব্যর্থতা নিয়ে মেসির বিদ্রুপ নেই। বরং আছে মর্মস্পর্শী কয়েকটি শব্দ।

মেসির কথায়, ‘কোনো কিছুই সহজ নয়। দিনে দিনে চ্যাম্পিয়ন্স লিগ আরও কঠিন হচ্ছে। ছোট দল বলে কিছু নেই, সে আয়াক্স হোক, লিভারপুল অথবা পোর্তো।’

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছানোর পর মেসিদের সামনে লা লিগার খেতাব। বলেছেন, ‘দ্রুত লা লিগাতে চ্যাম্পিয়ন হতে চাই। তারপরে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভাববো।’

Banglabid

রোনালদোর হতাশার ছবি পুরো বিশ্বে ভাইরাল। অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে হ্যাটট্রিক করে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন। সেই রোনালদোর উপরে ভরসা করেছিল পুরো দল। গোলও করেছিলেন। কিন্তু দল জেতেনি। ডাচ দল আয়াক্সের স্বপ্নের ফুটবলের কাছে হার জুভেন্টাসের। আয়াক্স জেতে ২-১ গোলে।

ম্যাচের শেষদিকে অফসাইডের জন্য গোল বাতিল না হলে জয়ের ব্যবধান বাড়ত ডাচ দলের। দ্বিতীয়ার্ধে জুভেন্টাসকে নিয়ে কার্যত ছেলেখেলা করে আয়াক্স।

কিন্তু তা নিয়ে জুভেন্টাস শিবিরে কোনো অশান্তি নেই। জুভ কোচ ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রির মন্তব্য, ‘রোনালদো অনেক করেছে। আর কত করবে? কিন্তু কোয়ার্টার ফাইনালে বাড়তি কিছু দরকার হয়। টিমগেম, ফুটবলারদের ফিটনেস, মরিয়া মনোভাব দরকার। যার অভাব দেখতে পেয়েছি। যেখানে আয়াক্স আমাদের ছাপিয়ে গেছে।’

Reneta

তারুণ্যের জয় আয়াক্সের। স্বীকার করছেন সকলে। ফিটনেসে টেক্কা দিয়েছে জুভেন্টাসকে। গত চারবছরের মধ্যে এই প্রথম রোনালদোর হাতে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি শোভা পাবে না। সেদিকে দৌড়াচ্ছে মেসির বার্সেলোনা। মঙ্গলবার রাতে তারা ৩-০ হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। মেসি জোড়া গোলের পাশাপাশি দেখান নিজের সেরা পারফরম্যান্স। উজাড় করে দিয়েছেন ন্যু ক্যাম্পে।

সেই ম্যাচের পর মেসির মন্তব্য, ‘আমরা দুরন্ত ফুটবল উপহার দিয়েছি। আমি একা নই। পুরো দল একসঙ্গে সাফল্যের দাবিদার। এ রকম ফুটবল খুবই কম দেখা যায়।’

নিজের সম্পর্কে বার্সা তারকার মন্তব্য, ‘আমি বরাবরই ভাগ্যের সহায়তা চাই। সেটা পেয়েছি। না পেলে, তখন ম্যাচ কঠিন হয়ে যায়। দল সেমিফাইনালে পৌঁছে গেছে। সেই ম্যাচ আরও কঠিন।’

শেষ চার বছর চ্যাম্পিয়ন্স লিগে রোনালদো স্বর্ণযুগ গেলেও মেসির কাছে তা ছিল অভিশপ্ত। শেষ তিন বছরে কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছিল বার্সেলোনা। একবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে। তারপরে যথাক্রমে জুভেন্টাস ও এএস রোমার কাছে।

পেছন ফিরে তাকাতে রাজি নন মেসি। ম্যানইউকে হারিয়ে দেয়ার পর তার বন্দনা বিশ্বজুড়ে। সেটা নিয়ে গা ভাসাতে রাজি নন আর্জেন্টিনা তারকা। বলছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ এখনও শেষ হয়নি। আরও বাকি রয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগমেসিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়লো তারকাবহুল ‘কলঙ্ক’

পরবর্তী

শুক্রবার শ্রাবন্তীর বিয়ে, পাত্র প্রেমিক রোশন সিংহ

পরবর্তী

শুক্রবার শ্রাবন্তীর বিয়ে, পাত্র প্রেমিক রোশন সিংহ

বন্যপ্রাণী বৈচিত্র্যে পাখিদের বড় অংশ শিকারি পাখি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT