চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জন্মদিন হয় একজনের, কিন্তু আনন্দ সবার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
রেজওয়ানা চৌধুরী বন্যা

চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘গানে গানে সকাল শুরু’র আজ ছিল বিশেষ আয়োজন। কারণ আজ জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন। চ্যানেল আইয়ের ছাদ বারান্দা সকাল থেকেই বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়। সেই সঙ্গে চলে রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীদের গান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আই’তে।

বাঁশির সুরে শুরু হয়েছে অনুষ্ঠান। গাজী আব্দুল হাকিমের বাঁশির সুরের আচ্ছন্নতা কাটতে না কাটতেই রেজওয়ানা চৌধুরী বন্যাকে জিজ্ঞেস করা হয় জন্মদিন সম্পর্কে। তিনি বলেন, ‘জন্মদিন হয় একজনের, কিন্তু আনন্দ সবার। আনন্দ কখনো একার হয়না। আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিলে বাড়ে।’ এরপর রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীদের সমবেত কণ্ঠে পরিবেশিত হয় অনুষ্ঠানের প্রথম গান।

জন্মদিনের এই বিশেষ দিনে রেজওয়ানা চৌধুরী বন্যা মনে করেছেন তার বাবা মায়ের কথা। তিনি জানান, বাবা ছিলেন সরকারী চাকরীজীবী। মা স্কুল টিচার। বাবা খুবই রবীন্দ্র অনুরাগী ছিলেন। বাবার মুখে কবিতা শুনেই রবীন্দ্রনাথের সঙ্গে প্রথম পরিচয়। যখন সংগীত নিয়ে পড়তে যেতে চাইলেন, তখন বাবা একটু আপত্তি করলেও সমর্থন দিয়েছিলেন মা। গানকে পেশা হিসেবে বেঁছে নেব তা ভাবেননি কখনো। গান যখন পেশা হয়েই গেছে, তখন বাবা মা খুব সাপোর্ট করেছেন। নাহলে এতদূর আসতে পারতেন না বলে জানান তিনি।

দুই গুণী শিল্পী মিলে পরিবেশন করেন ‘অমল ধবল পালে’ গানটি।
Banglabid

এরপর সুরের ধারার শিল্পীরা একাধিক গান পরিবেশন করেন। এক পর্যায়ে মঞ্চে আসেন রেজওয়ানা চৌধুরী বন্যার গুরু ভাই সাদী মোহাম্মদ। তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্যাকে বলেন, দ্বৈত কণ্ঠে যত গান করেছি, বন্যার সঙ্গেই বেশি করেছি। আমি কামনা করছি দীর্ঘদিন যেন তার কণ্ঠ সতেজ থাকে। যতদিন তার কণ্ঠ সতেজ থাকবে, ততদিন তা আমাদের আনন্দ দিয়ে যাবে। এরপর এই দুই গুণী শিল্পী মিলে পরিবেশন করেন ‘অমল ধবল পালে’ গানটি।

এরপর অনুষ্ঠানে ফোন করেছেন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘প্রতিটি সকাল শুরু হয় রেজওয়ানা চৌধুরী বন্যার গানে। তার গান জল তরঙ্গের মতো, শরতের আকাশের মতো মনে হয়। এভাবেই থাকুন, দীর্ঘজীবী হোন।’

সুরের ধারার শিল্পীরা একাধিক গান পরিবেশন করেন।

গানে গানে সকাল শুরু’র বিশেষ এই পর্বে ফোন দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রেজওয়ানা চৌধুরী বন্যাকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘জাতি হিসেবে আমরা আপনাকে পেয়ে গর্বিত। আপনি আরও অনেক দিন রবীন্দ্রসঙ্গীত নিয়ে থাকবেন এই কামনা করি। আপনার কাছে আগামী প্রজন্ম শিখছে, নতুন প্রজন্ম গড়ে উঠছে, এটা আমাদের জন্য অনেক আশার।’

Reneta

অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা মনে করেন সেই দিনটির কথা যেদিন জন্মদিনের শুভেচ্ছা জানাতে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে ফোন দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৫ সালের সেই দিনটি সব সময় স্মরণীয় হয়ে থাকবে তার কাছে।

অনুষ্ঠানে চিত্রশিল্পী আব্দুল মান্নান রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন উপলক্ষে এক গুচ্ছ রজনীগন্ধা ফুলের ছবি এঁকেছেন।

পুরো অনুষ্ঠানে চিত্রশিল্পী আব্দুল মান্নান রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন উপলক্ষে এক গুচ্ছ রজনীগন্ধা ফুলের ছবি এঁকেছেন। অনুষ্ঠানের শেষে ছবিটি হস্তান্তর করার সময় শিল্পী বলেন, ‘এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম, শুভ জন্মদিন।’ কেক কাটা এবং ফুলের শুভেচ্ছার মধ্যদিয়ে শেষ হয় রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিনের প্রথম সকালের আয়োজন।

কেক কাটা এবং ফুলের শুভেচ্ছার মধ্যদিয়ে শেষ হয় রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিনের প্রথম সকালের আয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানে গানে সকাল শুরুচ্যানেল আইচ্যানেল আই অনলাইনজন্মদিনরেজওয়ানা চৌধুরী বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নালা খুঁড়তে গিয়ে ৯৮ কোটি টাকার স্বর্ণ পেল ১৮ বছরের তরুণ!

আগস্ট ১৬, ২০২৬

‘সমালোচনা পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, খেলোয়াড়রা এসব নিয়ে ভাবে না’

আগস্ট ১৬, ২০২৬

অস্ট্রেলিয়া ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের জয় নিয়ে কী বলছে

আগস্ট ১৬, ২০২৬

মডেল ও অভিনেত্রী রিধির মৃত্যুর নেপথ্যে কী, ঘনিষ্ঠ বন্ধু কারাগারে

আগস্ট ১৬, ২০২৬

১৫ আগস্টের আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT