চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড গড়লেন তামিম ইকবাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ২৪, মে ২০১৬
স্পোর্টস
A A

প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন তামিম ইকবাল। রেকর্ড থেকে মাত্র ৩৮ রান দূরে থেকে খেলা শুরু করে তিনি পৌঁছে যান লক্ষ্যে। একইদিন একই রেকর্ড করার সুযোগ ছিল বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এর সামনেও।

মঙ্গলবার সাভারের বিকেএসপিতে গাজী গ্রুপের বিপক্ষে খেলতে নেমেছিলেন আবাহনীর তামিম ইকবাল। টসে হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পান তামিম। নিজের নামের পাশে ৫ হাজার ৯৬২ রান নিয়ে ইনিংস শুরু করেন দেশসেরা ওপেনার। মাইলফলক অতিক্রম করতে ৩৮ রান প্রয়োজন ছিল তামিমের।

দারুণ ছন্দে থাকা তামিম এ রান ইনিংসের ১৮তম ওভারেই তুলে নেন। পাকিস্তানের সাঈদ আনোয়ার জুনিয়রের বলে বাউন্ডারি হাঁকিয়ে রেকর্ড বুকে নিজের নাম লিখান বাঁহাতি ওপেনার।

Banglabid

গাজী গ্রুপের বিপক্ষে ৫৫ রান করে মেহেদী হাসানের বলে বোল্ড হয়েছেন তামিম। ফলে সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন ৬০১৭ রান তামিমের।

তামিম থেকে ৯৭ রান পিছিয়ে মঙ্গলবার ব্যাটিংয়ে নেমেছিলেন মুশফিকুর রহিম। ৫ হাজার ৯০৩ রানের মালিক মুশফিকেরও সুযোগ ছিল আজই ৬ হাজার রানের মাইলফলক ছোঁয়ার।

কিন্তু মোহামেডানের অধিনায়ক মুশফিক রানের খাতা খোলার আগেই রুবেলের বলে সাজঘরে ফেরেন। ১১ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি বাংলাদেশের টেস্ট দলপতি।

Reneta

লিস্ট ‘এ’ ম্যাচে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান হলেন তামিম ইকবাল ৬০১৭ রান,  মুশফিকুর রহিম ৫৯০৩ রান, সাকিব আল হাসান ৫২৭৬ রান, মাহমুদউল্লাহ রিয়াদ ৫০৮০ রান এবং মোহাম্মদ আশরাফুল ৪৬৭১  রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগতামিম ইকবাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও দেশবাসীকে পাশে চান সাংবাদিক প্রবীর সিকদার

পরবর্তী

নতুন শিক্ষাবর্ষে নৃ-তাত্ত্বিক ভাষায় বইসহ ৩৬ কোটি পাঠ্যবই

পরবর্তী

নতুন শিক্ষাবর্ষে নৃ-তাত্ত্বিক ভাষায় বইসহ ৩৬ কোটি পাঠ্যবই

কোপা থেকে ছিঁটকে গেলেন সুয়ারেজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT