চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন শিক্ষাবর্ষে নৃ-তাত্ত্বিক ভাষায় বইসহ ৩৬ কোটি পাঠ্যবই

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৭:৪৪ অপরাহ্ণ ২৪, মে ২০১৬
বাংলাদেশ
A A

২০১৭ শিক্ষাবর্ষের জন্য ৩৬ কোটি ৩ লাখ ১৮ হাজার ৩শ’৭৯টি পাঠ্যবই ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথমবারের মতো পাঁচটি নৃ-তাত্ত্বিক ভাষায়ও পাঠ্যবই ছাপানো হবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য থাকছে বিশেষ ধরনের বই। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বিগত বছরের মতো আগামী বছরও প্রথম দিন সব শিক্ষার্থীর কাছে পাঠ্যবই পৌঁছে দেয়া হবে।

সরকার ২০১০ সাল থেকে শিক্ষাবর্ষের প্রথম দিন ১ জানুয়ারি, প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত কোটি শিক্ষার্থীর কাছে নতুন পাঠ্যবই পৌঁছে দিচ্ছে। নতুন বই ছাপানো থেকে শুরু করে সব শিক্ষার্থীর কাছে পাঠ্যবই পৌঁছে দেয়ার বিশাল কর্মযজ্ঞ সম্পাদনে নতুন শিক্ষাবর্ষ শুরুর ৬ মাস আগে থেকে এবারও শিক্ষা মন্ত্রণালয়ের তোড়জোড় চলছে। এ নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০১৭ সালের ১ জানুয়ারি ৩৬ কোটি ৩ লাখ ১৮ হাজার ৩শ’৭৯টি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে বললেও সংখ্যা বাড়তে পারে বলে জানান শিক্ষামন্ত্রী।

গত বছরের চেয়ে এবার প্রায় ৩ কোটি বেশি বই ছাপানোর পাশাপাশি প্রথমবারের মতো নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠেীর জন্য তাদের নিজ ভাষায় বই ছাপানোর উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, এবার আমরা পাঁচটি নৃ গোষ্ঠীর ভাষায় পাঠ্যপুস্তক তৈরি করে ওইসব অঞ্চলে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের দেওয়া হবে।

মতবিনিময় সভায় জানানো হয়, দৃষ্টি প্রতিবন্ধিদের জন্য ব্রেইল পদ্ধতির পাঠ্যবই ছাপানোর পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের জন্য কয়েকলাখ গাইড বা নির্দেশনাও ছাপানো হবে ২০১৭ শিক্ষাবর্ষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাঠ্যপুস্তক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি সাময়িক বন্ধের ঘোষণা আইআরজিসির

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা বহাল

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে রাজধানীর কয়েকটি স্কুল-কলেজ ছুটি, স্থগিত পরীক্ষা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

অবশেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, অনলাইন ও এসএমএসে জানা যাবে

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বর্ষণে জলাবদ্ধ ঢাকার বিভিন্ন এলাকা, ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT