চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও দেশবাসীকে পাশে চান সাংবাদিক প্রবীর সিকদার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ২৪, মে ২০১৬
বাংলাদেশ
A A

এক মন্ত্রীকে মানহানীর অভিযোগে ৫৭ ধারায় দায়েরকৃত মামলায় আগামীকাল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে হাজিরা দেবেন সাংবাদিক প্রবীর সিকদার। ফরিদপুরে দায়ের হওয়া এই মামলায় ইতোমধ্যে প্রবীর সিকদারের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

অভিযোগের ধরণ অনুযায়ী মামলাটি ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। ৫৭ ধারায় গ্রেফতারের পর দেশে-বিদেশে তীব্র প্রতিবাদের মুখে জামিন পাওয়া সাংবাদিক প্রবীর সিকদারের প্রত্যাশা এবারও দেশবাসী তার সঙ্গেই থাকবে।

আজ ফেসবুকে স্ট্যাটাসে সাংবাদিক প্রবীর সিকদার লিখেছেন, “আগামী কাল ২৫ মে বুধবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আমার হাজিরা। ফরিদপুরে আমার বিরুদ্ধে এক মন্ত্রীর মানহানির অভিযোগ এনে ৫৭ ধারায় একটি মামলা দায়ের করেন সরকারি উকিল স্বপন পাল। ওই মামলায় গত আগস্টে আমাকে একদফা গ্রেফতার ও পুলিশি নির্যাতন করা হয়। সেই সাথে আমাকে কারাবরণও করতে হয়। দেশে ও বিদেশে তীব্র প্রতিবাদের মুখে আমাকে জামিনে মুক্তি দেওয়া হয়। সেই মামলায় ফরিদপুর পুলিশ গত মাসে চার্জশিট দাখিল করলে মামলাটি ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। কাল সেই আদালতে আমাকে হাজির হতে হবে। আমি হৃদয় দিয়ে অনুভব করি, সারাদেশের মানুষ আমার পাশেই আছেন।”

দায়িত্ব পালন করতে গিয়ে এক পা হারানো সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘ব্যক্তিগত প্রতিহিংসা’ এবং সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর পরিণতি হিসেবে উল্লেখ করেছেন সাংবাদিক ও শিক্ষক মাসকাওয়াথ আহসান।

প্রবীর সিকদারের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ চেয়ে জনমানুষের পক্ষে আদালতের কাছে আর্জি জানিয়েছেন তিনি। সাংবাদিক ও শিক্ষক মাসকাওয়াথ আহসান আদালতের কাছে পেশ করা এই আর্জি ফেসবুকের মাধ্যমে জনসমক্ষে প্রকাশ করেছেন ।

মাসকাওয়াথ তার আবেদনের এক জায়গায় লিখেছেন, ‘মাননীয় আদালত, ক্ষমতা কাঠামোর পুতুল নাচের ইতিকথায় নির্যাতিতের পাশে নির্যাতিতরাই দাঁড়ায়। সাংবাদিক প্রবীর সিকদার তাই ফরিদপুরের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ালে; তাকে ব্যক্তিগত প্রতিহিংসায় ৫৭ ধারার অগণতান্ত্রিক ও বিতর্কিত মামলা দিয়ে গ্রেফতার করা হয়। দুদিন কারাবাসের পর জনমানুষের দাবীর চাপে সাংবাদিক প্রবীর সিকদার জামিন পেলেও; মামলাটি চলতে থাকে। অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। কিন্তু প্রভাবশালীর ব্যক্তিগত প্রতিহিংসায় মামলার চার্জশীটের কপি তোলার সুযোগ থেকে বঞ্চিত হন সাংবাদিক সিকদার। মামলাটি ঢাকার সাইবার আদালতে স্থানান্তর হয়েছে। আশা রাখি এই আদালত প্রভাবশালীদের ব্যক্তিগত প্রতিহিংসার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই মামলা থেকে সাংবাদিক প্রবীর সিকদারকে রেহাই দেবেন’।

Reneta

গত বছরের ১৬ অগাস্ট ফরিদপুরে সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের মানহানির অভিযোগ এনে ৫৭ ধারায় একটি মামলা দায়ের করেন সরকারি উকিল স্বপন পাল। ওই মামলায় ওইদিনই তাকে ঢাকা থেকে গ্রেফতার করে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়। ফরিদপুরে কোতোয়ালি থানায় ১৭ আগস্ট দিনভর চোখ বেঁধে এবং হাতকড়া পরিয়ে পুলিশি নির্যাতনের অভিযোগ ওঠে। ওইদিন সন্ধ্যায় তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

১৮ আগস্ট ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিনের আবেদন বাতিল করেন এবং পুলিশের আবেদনের প্রেক্ষিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। দেশে ও বিদেশে তীব্র প্রতিবাদের মুখে রিমান্ডে না নিয়েই ১৯ অগাস্ট সাংবাদিক প্রবীর সিকদারকে জামিনে মুক্তি দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাংবাদিক নির্যাতনসাংবাদিক প্রবীর সিকদারসাংবাদিক হয়রানি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT