চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড গড়া জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১১:৪১ অপরাহ্ণ ২৫, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ের পথটা সহজ করে দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের ৬ উইকেট শিকারে যুক্তরাষ্ট্র থেমে যায় মাত্র ১০৪ রানে। সহজ লক্ষ্য তাড়ায় কোনো উইকেটই হারায়নি বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টি-টুয়েন্টিতে প্রথমবার ১০ উইকেটে জয়ের স্বাদ পেয়েছে টিম টাইগার্স। হিউস্টনের প্রেইরি ভিউতে তিন ম্যাচের সিরিজটি শেষ হল ২-১এ। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নেয় যুক্তরাষ্ট্র।

তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার কোনো সুযোগই দেননি যুক্তরাষ্ট্র বোলারদের। তুলোধুনো করে ১১.৪ ওভারে নিয়ে যান জয়ের বন্দরে। রানতাড়ায় প্রথমবার ওপেনিংয়ে গড়েন শতরানের জুটি। তানজিদ ৪২ বলে ৫৪ ও সৌম্য ২৮ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন।

সম্প্রতি মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে আগে ব্যাট করে ওপেনিংয়ে ১০১ রানের জুটি গড়েছিলেন তারা। গতবছর চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে লিটন দাস ও রনি তালুকদার গড়েছিলেন ১২৪ রানের জুটি। যেটি ওপেনিংয়ে সর্বোচ্চ।

প্রথম শতরানের জুটিতেও রয়েছে সৌম্যর নাম। জিম্বাবুয়ে সফরে হারারে স্পোর্টস ক্লাব মাঠে নাঈম শেখের সঙ্গে গড়েছিলেন ১০২ রানের জুটি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শনিবার ওপেনিংয়ে গড়া এটি বাংলাদেশের চতুর্থ শতক।

অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, প্রথম ম্যাচের নায়ক হারমিত সিং, দ্বিতীয় ম্যাচের নায়ক আলি খান এবং দলের সেরা অলরাউন্ডার স্টিভেন টেইলরকে বিশ্রামে রেখে একাদশ সাজিয়েও দাপুটে শুরু করেছিল যুক্তরাষ্ট্র। ৪.৫ ওভারে বিনা উইকেটে তুলে ফেলে ৪৬ রান। দুর্ভাবনার মেঘ অবশ্য সরতে থাকে এরপরেই। দারুণ বোলিংয়ে ম্যাচে ফেরার লড়াইয়ে নেতৃত্ব দেন মোস্তাফিজ। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে নেন ৬ উইকেট।

টাইগার বাঁহাতি পেসারের আগুনে পুড়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানে থামে যুক্তরাষ্ট্র। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের সামনে নাগালে থাকে লক্ষ্য।

টি-টুয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং ফিগার ছিল সাকিব আল হাসানের ২০ রানে ৫ উইকেট। সেটি ছাপিয়ে ৪ ওভারে মাত্র ১০ রানে ৬ উইকেট নিয়ে ছাড়িয়ে যান সাকিবকে। একাধিকবার ৫ উইকেট শিকারেও ছুঁয়ে ফেলেন সাকিবকে। মোস্তাফিজ আগে একবারই ৫ উইকেট পেয়েছিলেন। সেটি ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে।

তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে টসে জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শায়ান জাহাঙ্গীর ও আনদ্রিজ গাউস ওপেনিং জুটিকে নিয়ে যাচ্ছিলেন ফিফটির কাছে।

পঞ্চম ওভারের শেষ বলে সাকিব আল হাসানকে উইকেট দিয়ে ফেরেন গাউস। ১৫ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ৫টি চার ও ১টি ছয়ে।

পাওয়ার প্লে’র শেষ ওভারে মোস্তাফিজের বলে ফেরেন অপর ওপেনার জাহাঙ্গীর। ২০ বলে ১৮ রান করে তিনিও হন ক্যাচ আউট। ছন্দ হারিয়ে বসা যুক্তরাষ্ট্রের ব্যাটিংয়ে বড় ধস নামান মোস্তাফিজ। তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন প্রয়োজনের সময় একটি করে উইকেট তুলে রেখেছেন অবদান। পাওয়ার প্লে’তে হুংকার তুললেও মোস্তাফিজের গর্জনে একশ পেরিয়ে থেমে গেছে স্বাগতিক দল।
ট্যাগ: তৃতীয় টি-টুয়েন্টিবাংলাদেশ-যুক্তরাষ্ট্রবাংলাদেশের জয়লিড স্পোর্টসসিরিজ ২-১হিউস্টন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাউকে ছাড় দেবো না: নির্বাচন কমিশনার

পরবর্তী

অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

পরবর্তী
অটোরিকশা চালককে গলা কেটে হত্যার ঘটনাস্থলে লোকজন ও পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

আনোরা পুরস্কার গ্রহণ করছেন, পাম দোর পুরস্কার অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

কান নিয়েছে 'আনোরা'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশের হাইকোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT