চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুশোর কাছে যা শেখার আছে বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: বিপিএলে রাইলি রুশোর ৩১ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংসটি যারা দেখেননি, হয়ত ভাবছেন এ সাউথ আফ্রিকান ঝড় তুলেছিলেন সাগরিকায়। আসলে তেমনটা নয়। শুক্রবার একদমই শান্ত মেজাজে খেলেছেন খুলনা টাইগার্সের বাঁহাতি ব্যাটসম্যান।

তাড়াহুড়া না করে ক্রিজে স্থির থেকেও যে টি-টুয়েন্টিতে দুইশর উপরে স্ট্রাইকরেটে রান আানা যায় তার বিজ্ঞাপন রুশোর ইনিংসটি। বলের উপর শক্তি প্রয়োগ করতে হয়নি। টাইমিং এতটাই ভালো ছিল যে সহজেই বল বেরিয়ে গেছে সীমানার বাইরে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর রেঞ্জার্স বোলারদের কঠিন পরীক্ষায় ফেলা রুশোর ইনিংসে ছিল ৯ চার ও ২টি ছয়ের মার। সব বলই খেলেছেন ব্যাটের সুইটপার্টে। এমনদিন রুশোর এসেছিল ২০১০ সালে। নিজ দেশে প্রথম শ্রেণির ম্যাচে ৩১৯ রানের ইনিংস খেলার পথে পেয়েছিলেন এমন অনুভূতি। মাঝ ব্যাটে সেদিন নাকি এমন করেই লাগছিল বল।

‘এটা এমন একটা দিন যখন বল মাঝ ব্যাটে লাগছিল। উইকেটে অনেক সময় পেয়েছি, যেটা দীর্ঘদিন পাইনি। সবশেষ এতটা ভালো অনুভব করেছি যখন চার দিনের ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করেছিলাম। আজ সবকিছুই আমার মাঝ ব্যাটে লাগছিল।’

বিপিএলে রুশো মানেই রান। মিরপুরে প্রথম ম্যাচেও ফিফটি পেয়েছিলেন। খেলেছিলেন ৬৪ রানের অপরাজিত ইনিংস। পরের ম্যাচ করেন ৪২। শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে ৬৬ রাানের অপরাজিত ইনিংস। তার দল খুলনা টাইগার্স জিতেছে প্রথম তিন ম্যাচই।

গত আসরে রংপুর রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে একটি সেঞ্চুরিতে ৫৫৮ রান করে হয়েছিলেন সর্বোচ্চ সংগ্রাহক। প্রোটিয়া ব্যাটসম্যান হয়েও বাংলাদেশের কন্ডিশনে এতটা ধারাবাহিকতার পেছনে রহস্য কী? নিজেও জানেন না রুশো। তবে কয়েকটি কারণের একটি হতে পারে শান্ত প্রকৃতির এ ক্রিকেটার নিজের সহজাত চরিত্রটা ধরে রাখেন মাঠেও।

‘কোনো রহস্য নেই আসলে। আমি বিশ্বাস করি, আপনি যেটা করবেন, সেটা উপভোগ করতে হবে, সেরাটা দেয়ার চেষ্টা করতে হবে। যে দিনটি আমার সেটি আমারই দিন। শান্ত ও নির্ভার থাকার চেষ্টা করি। ক্রিকেট খেলাটা অনেক উপভোগ করি এবং ভালোবাসি। এখানে কোনো রহস্য নেই।’

প্রতিপক্ষ দলের ব্যাটসম্যান ফজলে রাব্বি ফিল্ডিংয়ের সময় রুশোর ব্যাটিং দেখেছেন খুটিয়ে খুটিয়ে। ৬৬ রানের ইনিংসের পথে এ বাঁহাতির টাইমিং, ভারসাম্য আকৃষ্ট করেছে টাইগার ক্রিকেটারকে।

‘অবশ্যই শেখার আছে। ওরা যখন উইকেটে আসে তাড়াতাড়ি মানিয়ে নেয়। কোন উইকেট কী ধরণের খেলা উচিত। এসেই যখন বাউন্ডারি পাচ্ছিল, ওর মতো খেলে গেছে। ওরা হচ্ছে সুইট টাইমার অব দ্য ওয়ার্ল্ড। সুন্দর করে টাইমিং করে। আমরা দেখা যায় অনেকসময় জোরাজুরি করি। ওদের কাছ থেকে শেখার একটা বিষয়, ব্যালেন্স ঠিক রেখে টাইমিংটা।’

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯রাইলি রুশোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পেঁয়াজের সরবরাহ বাড়লেও দাম কমছে না কেন?

পরবর্তী

যিনি ত্যাগ করতে পারেন তিনি রাজনীতিতে সফল: প্রধানমন্ত্রী

পরবর্তী

যিনি ত্যাগ করতে পারেন তিনি রাজনীতিতে সফল: প্রধানমন্ত্রী

ফজলে হাসান আবেদ-ব্র্যাকের প্রতিষ্ঠাতা-নাইটহুড

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ মারা গেছেন

সর্বশেষ

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT