চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেঁয়াজের সরবরাহ বাড়লেও দাম কমছে না কেন?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৩১ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A

পেঁয়াজের দাম যখন অস্বাভাবিকভাবে বাড়লো তখন ব্যবসায়ীদের অজুহাত ছিল ‌‘সরবরাহ কম’। এরপর বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করে বাজারে সরবরাহ বাড়ানোর চেষ্টা করেছে সরকার। তবে তখনও দাম তেমন একটা কমেনি। এখন বাজারে নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ছে। ফলে দাম কমে যাওয়ার কথা। পেঁয়াজ মৌসুমের এই সময় দাম কম থাকে। কিন্তু এ বছর এখনও তা দেখা যাচ্ছে না।

এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পেঁয়াজ তার মৌসুমের দামে কি আর ফিরবে?

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা গেছে: আমদানি ও নতুন উভয় পেঁয়াজের দাম গত শুক্রবারের তুলনায় ১০ থেকে ২০ টাকা বেড়েছে। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্যমতেও গত শুক্রবার তুলনায় ১০ থেকে ২০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম।

প্রতিবেদনে বলা হয়: বাজারে আমদানি করা ছোট পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১০০ থেকে ১২০ টাকা। আমদানি করা পেঁয়াজের পাশাপাশি বাজারে আসা নতুন দেশি পেঁয়াজের দামও বেড়েছে। দেশি নতুন পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৭০ থেকে ৮০ টাকা।

টিসিবির তথ্যমতে, গত বছরের ঠিক এই সময়ে আমদানি করা পেঁয়াজের কেজি বিক্রি হয়েছিল ২০ টাকা থেকে ২৫ টাকায় আর দেশি নতুন পেঁয়াজের কেজি বিক্রি হয়েছিল ২৫ টাকা থেকে ৩৫ টাকায়। সেই হিসাবে এক বছরের ব্যবধানে আমদানি করা পেঁয়াজ ৩০০ শতাংশ ও নতুন পেঁয়াজ ২৩৩ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে।

পেঁয়াজের মৌসুমে এই অস্বাভাবিক দামে ভোক্তারা হতাশা ব্যক্ত করেছেন। তাদের এই হতাশা অযৌক্তিক নয়। এখন পেঁয়াজের মৌসুম চলছে। নতুন পেঁয়াজ উঠছে। এরমধ্যেও যদি ২০ থেকে ২৫ টাকার পেঁয়াজ ১২০ টাকায় কিনতে হয়, তাহলে মৌসুমের পর দাম কত হবে সেটা বড় চিন্তার বিষয়। এ নিয়ে এখন থেকেই সংশ্লিষ্টদের ভাবতে হবে বলে আমরা মনে করি।

Reneta

পেঁয়াজের দাম নিয়ে অতীতের মতো কেউ যাতে কোনো ধরনের কারসাজি করতে না পারে, সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেঁয়াজপেঁয়াজের দামসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT