চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুবি ভিলায় আগেও চলেছে একাধিক জঙ্গিবিরোধী অভিযান

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৬:১০ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৮
অপরাধ
A A

রাজধানীর তেজগাঁওয়ে পশ্চিম নাখালপাড়ার রুবি ভিলায় এর আগেও তিন বার জঙ্গিবিরোধী অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা। র‌্যাব বলছে, ২০১৩ ও ২০১৬ সালে দু’বার রুবি ভিলায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল।

পশ্চিম নাখালপাড়ার বাসিন্দা ও ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, এই বাড়ি থেকে ২০১৬ সালের ১৪ আগস্ট আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে সন্দেহভাজন বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায়। আবারও কেন এই বাসায় জঙ্গি, মাথায় আসে না।

তিনি আরো বলেন, গত বছরও এখানে র‌্যাব অভিযান চালিয়েছিল। এই পাঁচ তলা থেকেই সেদিন ১২ জনকে আটক করা হয়েছিল বলে শুনেছিলাম। সেদিন বাড়ির মালিক সাব্বির সাহেবকেও আটক করা হয়েছিল।

Banglabid

জুমার নামাজের পর বাসায় ফেরার পথে রুবি ভিলার সামনে দাঁড়ানো স্থানীয় ইসমাইল আহমেদ বলেন, এই বাড়িতে এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েছে।

রুবি ভিলা সম্পর্কে জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, গত বছর আমরা ওই বাসায় অভিযান চালিয়েছিলাম। তখন জামায়াত শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা ছিল।

নাখালপাড়ার ওই বাড়িতে আগেও অভিযান চালানোর খবর নিশ্চিত করে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান ব্রিফিংয়ে বলেন, এর আগে ২০১৩ ও ২০১৬ সালে র‌্যাব আরও দুইবার অভিযান চালায় এই বাসায়। সেসময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

Reneta

এ বিষয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ২০১৬ সালের ১৪ আগস্ট রুবী ভিলায় অভিযান চালিয়ে একটি মেস থেকে জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মীকে ধরা হয়।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, রুবি ভিলা নামের ছয় তলা বাড়িতে র‌্যাব অভিযান চালায় তার মালিক সাব্বির হোসেনের গ্রামের বাড়ি ময়মনসিংহে। তিনি বিমান বাহিনীতে ফ্লাইট সহকারী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে র‌্যাব।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও এমপি হোস্টেলের পিছনে রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় একটি ছয় তলা বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পায় র‌্যাব। বৃহস্পতিবার গভীর রাত থেকেই পশ্চিম নাখাল পাড়ার ১৩/১ রুবি ভিলা নামের ৬ তলা বাড়িটি ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা।

র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ তলা বাড়িটির পঞ্চম তলায় কয়েকজন জঙ্গি সদস্য রয়েছেন বলে তারা জানতে পারেন। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে গেলে বাড়ির ভিতর থেকে গুলিবর্ষণ ও গ্রেনেড ছুড়ে মারা হয়। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে হতাহতের ঘটনা ঘটে। এসময় দুই র‌্যাব সদস্যও আহত হন।

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাখালপাড়া জঙ্গি আস্তানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছুটির দিনে বাণিজ্য মেলায় জনসমুদ্র, বেচাকেনার ধুম

পরবর্তী

সোহরাওয়ার্দী হাসপাতালে ৩ জঙ্গির মরদেহ

পরবর্তী

সোহরাওয়ার্দী হাসপাতালে ৩ জঙ্গির মরদেহ

জিদান কী পারবেন রোনালদোকে ফেরাতে?

জিদানের বিকল্প বলে দিয়েছেন রোনালদো

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT