চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুক্ষ চুলের যত্নে কলা

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৯:০৯ পূর্বাহ্ণ ১২, অক্টোবর ২০১৭
লাইফস্টাইল
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চুল সমস্যায় ভুগছেন? অতিরিক্ত হেয়ার স্টাইলিশ প্রোডাক্টস এবং রঙ ব্যবহার করার কারণে ইদানীং অনেকেই চুলের সমস্যায় ভুগে থাকেন। চুল পড়া, রুক্ষতা, ভেঙ্গে যাওয়া সহ নানা সমস্যার কারণে চুল লম্বা করাও হয়ে ওঠে না। চুলের এইসব সমস্যার আছে খুব সহজ একটি সমাধান। আর তা হলো কলা। সুস্বাদু এই ফলটি শরীরের জন্য যেমন উপকারী, তেমনই চুলের যত্নেও দারুণ কার্যকরী। জেনে নিন চুলের যত্নে কলার তিনটি সহজ প্যাক তৈরির পদ্ধতি।

কলা এবং মধু
যাদের চুল রুক্ষ হয়ে গেছে তারা কলা এবং মধুর এই প্যাকটি ব্যবহার করতে পারেন। এতে চুলের হারানো উজ্জ্বলতা ফিরে আসবে। সেই সঙ্গে চুল হবে মোলায়েম। দুটি ভালো পাকা কলা এবং দুই টেবিল চামচ মধু ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার এই প্যাকটি পুরো চুলে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিন। শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন। একঘণ্টা পরে চুল ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করলেই চুল থাকবে ঝলমলে।

কলা এবং অলিভ অয়েল
অতিরিক্ত রঙ করা কিংবা স্ট্রেইটনার ব্যবহারের কারণে যাদের চুল ভঙ্গুর হয়ে গেছে কিংবা চুল পড়া বেড়ে গেছে তারা এই প্যাকটি ব্যবহার করলে উপকার পাবেন। এই প্যাক ব্যবহারে চুল মজবুত হবে এবং মোলায়েম থাকবে। একটি পাকা কলা এবং দুই টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্লেন্ডারে ব্লেন্ড করে মসৃণ পেস্ট তৈরি করুন। এরপর পুরো মাথায় প্যাকটি লাগিয়ে রাখুন এবং শাওয়ার ক্যাপ পরে নিন। ২০ মিনিট পরে ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে শ্যাম্পু করে ফেলুন। অলিভ অয়েলের বদলে নারিকেল তেলও ব্যবহার করা যাবে।

Banglabid

কলা এবং নারকেলের দুধ
এই প্যাকটি চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে। সেই সঙ্গে নিয়মিত ব্যবহারে চুল অনেকটাই সোজা করে। দুটি পাকা কলার সঙ্গে আধা কাপ নারকেলের দুধ ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। হালকা ভেজা চুলে এই প্যাকটি ব্যবহার করুন। ৩০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন এবং মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। ফেমিনা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার্কের ভুল ‘স্বীকার’ জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক পরিবর্তনেও বদলায়নি আশি পেরোনো বৃদ্ধার ভাগ্য, জমি দখলের অভিযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

বিদ্যুৎ সঙ্কটের কারণে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

আগস্ট ১৫, ২০২৬

বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?

আগস্ট ১৫, ২০২৬

‘অ্যানি’র বোন বেণি!

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT